সাতক্ষীরার ৩ উপজেলায় ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:১১
পঞ্চম দফায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনে বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সাতক্ষীরা সদর উপজেলা সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, আসাদুজ্জামান বাবু (আ’লীগ), আবদুর রউফ (বিএনপি), মো: হাবিবুর রহমান (জামায়াত), শেখ মনিরুজ্জামান মিঠু (স্বতন্ত্র)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবহাটা উপজেলা দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, আবদুল গনি (আ’লীগ), মহিউদ্দিন সিদ্দিকী (বিএনপি), মাহাবুবুল আলম (স্বতন্ত্র)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালা উপজেলা পরিষদ তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, ঘোষ সনত্ কুমার (আ’লীগ), ডা: মো: মাহমুদুল হক (জামায়াত), মো: বদরুজ্জামান (১৯ দলের বিদ্রোহী প্রার্থী, বিএনপি)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।