বাংলা দ্বিতীয়পত্র
মোস্তাফিজুর রহমান লিটন,সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
অধ্যায় : শব্দ ও পদ
বিশেষ্যের শ্রেণিবিভাগ
বিশেষ্য পদ
বাক্যে ব্যবহূত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ, বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্যপদ বলে। এক কথায়, কোনো কিছুর নামকে বিশেষ্যপদ বলে। যেমন: নজরুল, মানুষ, বই, খাতা, লেখাপড়া, পশু, সভা, সমিতি, ঢাকা, খুলনা, শয়ন, ভোজন ইত্যাদি।
বিশেষ্যপদের নানা শ্রেণিবিভাগ রয়েছে। যেমন:
১.সংজ্ঞাবাচক বিশেষ্য: যে বিশেষ্যপদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, সমুদ্র, পর্বত, গ্রন্থ ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। একে নামবাচক বিশেষ্যও বলা হয়। যেমন:
ব্যক্তির নাম: আলাওল, বঙ্কিম,
প্রাণীর নাম: গরু, ছাগল
স্থানের নাম : খুলনা, ঢাকা
নদ-নদীর নাম: ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা
সমুদ্রের নাম: আরব সাগর, বঙ্গোপসাগর
পাহাড়-পর্বতের নাম: গারো পাহাড়, হিমালয়
গ্রন্থের নাম: গীতাঞ্জলি, অগ্নিবীণা
বাক্যে প্রয়োগ
১.কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।
২.সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত।
৩.আমি ‘অগ্নিবীণা’ পড়েছি।
৪.লন্ডনে নজিবের মামা থাকেন।
২.শ্রেণিবাচক বিশেষ্য: যে বিশেষ্যপদ দ্বার ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত ইত্যাদির সাধারণ নাম বোঝায়, তাকে শ্রেণিবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, পাখি, পর্বত, শহর, সাগর ইত্যাদি।
সংজ্ঞাবাচক বিশেষ্যর সাথে শ্রেণিবাচক বিশেষ্যের আপাত মিল লক্ষ করা গেলেও বেশ কিছু পার্থক্য রয়েছে।
সংজ্ঞাবাচক বিশেষ্যের দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায়।
কিন্তু শ্রেণিবাচক বিশেষ্যপদ এসবের সাধারণ বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে। যেমন:
৩.সমষ্টিবাচক বিশেষ্য : যে বিশেষ্যপদ দ্বার একজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন : জনতা, সভা, সমিতি, দল, পাল, মালা, সারি ইত্যাদি।
বাক্যে প্রয়োগ
জনতা ক্ষেপে গেলে কারো রক্ষা নেই।
এখানে একটা বহুমুখী সমবায় সমিতি গড়ে উঠেছে।
দল বদল করে আর কতদিন চলবে ?
ইংরেজদের নৌবহর বিশ্বখ্যাত।
আমি সেনাবহিনীর কুচকাওয়াজ দেখেছি।
৪.ভাববাচক বিশেষ্য : যে বিশেষ্যপদ দ্বার ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বা ক্রিয়াবাচক বেশেষ্য বলে। যেমন : ভোজন, শয়ন, দর্শন, গমন, করা, দেখা, শোনা ইত্যাদি।
ভাববাচক বিশেষ্য ও ক্রিয়াপদ এক নয়। যেমন :
ভাববাচক বিশেষ্য
১.কোটবাড়ি দর্শন করে এলাম।
২.বাবার শয়ন এখনো সম্পন্ন হয়নি। ৩.তার বোধহয় ফেরা হবে না। ক্রিয়াপদ
১.আমি কোটবাড়ি দেখেছি।
২. বাবা শুয়েছেন।
৩. সে ফিরেছে।
বিশেষ্য পদ মডেল
১। কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য ?
ক) ছাগল খ) মুরগিজনতা ঘ) বাঘ
২।‘শ্রবণ’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য ?
ভাববাচক খ) শ্রেণিবাচক
গ) সমষ্টিবাচক ঘ) সজ্ঞাবাচক
৩। শ্রেণিবাচক বিশেষ্য কোনটি ?
ক) জনতা বাঙালি
গ) শ্রীপুর ঘ) ভোজন
৪। বাক্যে ব্যবহূত প্রত্যেকটি শব্দকে বলে—
পদ খ) শব্দ গ) বিভক্তি ঘ) বাক্য
৫। পদ কাকে বলে ?
বিভক্তিযুক্ত শব্দকে খ) ধ্বনিসমষ্টিকে
গ) বর্ণসমষ্টিকে ঘ) অক্ষরসমষ্টিকে
৬। সাধারণত পদ কয় প্রকার ?
পাঁচ প্রকার খ) ছয় প্রকার
গ) সাত প্রকার ঘ) আট প্রকার
৭২। নামপদকে কয় ভাগে ভাগ করা যায় ?
ক) দুই খ) তিন চার ঘ) পাঁচ
৭। নিচের কোনটি বিশেষ্য পদ ?
মন খ) মানুষ
গ) মান্য ঘ) কোনটি নয়
৮। ‘আলস্য’ কোন প্রকারের বিশেষ্য ?
ক) জাতি বাচক গুণবাচক
গ) সমষ্টি বাচক ঘ) ব্যক্তি বাচক
৯। ‘মাতৃ’ শব্দটি কোন পদ ?
বিশেষ্য খ) বিশেষণ
গ) সর্বনাম ঘ) ক্রিয়া
১০। কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য ?
চীন খ) নারী গ) ইলিশ ঘ) নদী
১১। বিলাসিতা, পরশ্যীকাতরতা, তিক্ততা, হীনতা, মহত্ত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য ?
ক) জাতি বাচক গুণবাচক
গ) সমষ্টি বাচক ঘ) ব্যক্তি বাচক
১২। নিচের কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ ?
শয়ন খ) কাজগ) শরীর ঘ) মধুরতা
১৩। কোনটি জাতি বাচক বিশেষ্য ?
ক) কবি খ) ভোজন গ) লবণ পর্বত
১৪। ‘বীরত্ব’ কোন বিশেষ্য পদের উদাহরণ ?
ক) জাতি বাচক বিশেষ্য
গুণ বাচক বিশেষ্য
গ) সমষ্টি বাচক বিশেষ্য
ঘ) ব্যক্তি বাচক বিশেষ্য
১৫। পানি, লবণ, তেল, চাল, চিনি, কাঠ এগুলো কোন ধরনের বিশেষ্য ?
ক) জাতি বাচক বস্তুবাচক
গ) সমষ্টি বাচক ঘ) ব্যক্তি বাচক
