এইচএসসি পরীক্ষার বাংলা এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রস্তুতি

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ১৯:২১
বাংলা প্রথমপত্র মো. সুজাউদ দৌলা সিনিয়র প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা কবিতা : সোনার তরী সৃজনশীল প্রশ্ন-১ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও ছবিটি সারা বিশ্বে আজও সমান জনপ্রিয়। ক.‘খরপরশা’ শব্দের অর্থ কী? খ.“চারিদিকে বাঁকা জল”- এর মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পরিস্থিতি ব্যাখ্যা কর। গ.“যেয়ো যেথা যেতে চাও যারে খুশি তারে দাও-” এর আলোকে অনুচ্ছেদটি ব্যাখ্যা কর। ঘ.‘মোনালিসা’ চিত্রকর্মটিকে ‘সোনার তরী’ কবিতার ধানের সঙ্গে তুলনা করা কতটা যুক্তিযুক্ত- ব্যাখ্যা কর। ক.‘খরপরশা’ শব্দটির অর্থ শাণিত বা ধারালো বর্শা। খ.জীবনমাত্রই বহুমাত্রিক এবং এই বহুমাত্রিক জীবনের নানা অধ্যায় কবিতায় চারদিকে বাঁকা জলের ঢেউয়ে ফুঁটে উঠেছে। ‘সোনার তরী’ কবিতার চিত্রের অন্তরালে বর্ণিত দার্শনিক প্রতীক হিসেবে কৃষক ব্যক্তিমানুষ, ছোটক্ষেত তাঁর সাধনার ক্ষেত্র এবং স্রোতস্বিনী নদীকে মহাকালরূপে বিবেচনা করা হয়েছে। মহাকালের বিবর্তন নিয়ত প্রতিকূল ও দুর্যোগমুখর, যার মধ্য দিয়ে ব্যক্তিমানুষ তার সংগ্রাম ও সাধনা অব্যাহত রাখে। ‘চারিদিকে বাঁকা জল’ প্রতীকের মাধ্যমে মূলত জীবনের পারিপার্শ্বিক দুর্যোগ ও প্রতিকূলতাকে ইঙ্গিত করা হয়েছে। গ.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত শাশ্বত কালের ব্যক্তিমানুষের নিগাঢ় আকাঙ্ক্ষা ও হূদয়বৃত্তির চিরন্তন আর্তি ও বিপন্নতাকে চিত্রিত করেছেন তাঁর অবিসংবাদিত ‘সোনার তরী’ কবিতায়। আবহমান গ্রামবাংলার চিরচেনা বর্ষাঋতুর দুর্যোগময় প্রেক্ষাপটে উদ্ভাসিত দৃশ্যকল্পের প্রতীকী ব্যঞ্জনায় ‘সোনার তরী’ মূলত একান্ত আরাধ্য বিশ্ব। কৃষক বা ব্যক্তিমানুষ তার ফসল বা সাধনার অর্জন নিঃশেষে-নির্বিশেষে জগত্-সংসারের কাছে তুলে দেবার ব্যাকুল বাসনায় সোনার তরীর উদ্দেশ্যে উদ্ধৃত পঙিক্তদ্বয় উচ্চারণ করে। যার মাধ্যমে নিজস্ব অর্জন ও আপন উপস্থিতির মোহময় বিস্ময়বোধকেই নিঃশেষে-নির্বিশেষে রেখে যেতে চায়। কৃষকের স্থলে কবিকে কল্পনা করলে কবি তাঁর সৃষ্টিসম্ভারকেই সংসারে অক্ষয়রূপে রেখে যেতে ব্যাকুল। কিন্তু এই সৃষ্টিসম্ভার কার কাছে পৌঁছাবে এ ব্যাপারে তার কোনো নির্দেশনা নেই। বিশ্বের অন্যতম মহান শিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি অঙ্কিত মহাকাব্যিক চিত্রকর্ম ‘মোনালিসা’ ও শিল্পীর সৃষ্টিলগ্ন মুগ্ধতা এবং নান্দনিক রহস্যের চিরন্তন উজ্জ্বলতায় আজ অবধি সারাবিশ্বে সমাদৃত। শিল্পীর সৃষ্টিকর্মরূপে চিত্রটি তার জগতের সৌন্দর্য ও বিস্ময়কে ধারণ করে কালের অনন্ত প্রবাহে সংসারের সোনার তরীতে ভাস্বর হয়ে আছে। সৃষ্টির গৌরব সংসারে তুলে দেওয়াই উদ্ধৃত পঙিক্তর মর্ম। ঘ.মোনালিসা চিত্রটি সৃষ্টির প্রতীকে ‘সোনার তরী’ কবিতার ধানের সঙ্গে তুলনা করা যায়। আবহমান গ্রামবাংলার বর্ষণমুখর প্রকৃতির প্রেক্ষাপটে বর্ণিত কবিতাটির আপাত দৃশ্যাবলির অন্তরালে মানবজীবনের গভীর দার্শনিক উপলব্ধি ফুটিয়ে তোলা হয়েছে। মহাকালের স্রোতে ধানক্ষেত বস্তুত ব্যক্তিমানুষের সাধনার ক্ষেত্র। তার অপরিমেয় সাধনার চূড়ান্ত অর্জন সোনার ধান। মহাকালের অনন্ত প্রবাহে সোনার তরী জগত্-সংসারে এই সোনার ধান তথা সৃষ্টিকর্ম ছাড়া আর কিছুই নয়। বিশ্বচিত্রকর্মের সর্বাধিক উজ্জ্বল কিংবদন্তী লিওনার্দো দ্যা ভিঞ্চি অঙ্কিত মহাকাব্যিক চিত্রকর্ম ‘মোনালিসা’-কে সে দৃষ্টিতে কবিতায় বর্ণিত ‘সোনার ধান’ হিসেবে তুলনা করা অত্যন্ত যুক্তিযুক্ত ও তাত্পর্যপূর্ণ। জীবন ও জগতের দার্শনিক প্রত্যয় ফুটিয়ে তোলা ‘সোনার তরী’র মূল লক্ষ্য হলেও কবিতাটি নিছক তাত্ত্বিকতায় পর্যবসিত হয়নি; বরং আশ্চর্যজনকভাবে সজীব একটি কবিতা ‘সোনার তরী’, যেখানে বর্ষণমুখর বিস্তৃত মাঠের প্রেক্ষাপটে জগতের সব রং-রূপ-রস এসে ধরা পড়ে নিঃসঙ্গ কৃষকের চোখে। ফলে বক্তব্য প্রকাশের বাইরেও কবিতাটি প্রকৃতিজগত্ আর ব্যক্তিমানুষের অস্তিত্বের রহস্যময় নির্ঝরতা ফুটিয়ে তুলেছে। স্মিত রহস্যময় হাসির অন্তরালে জগত্ আর যাপিতজীবনের চিত্রটিকে কালজয়ী করেছে। চরিত্রগতভাবে ‘সোনার তরী’ কবিতাটির স্বরূপের সঙ্গেও তা সামঞ্জস্যপূর্ণ। ফলে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা আর লিওনার্দো দ্যা ভিঞ্চির ‘মোনালিসা’ চিত্রটি কবিতায় বর্ণিত ‘সোনার ধান’ রূপে অতুলনীয়। অনন্তকালের প্রবাহে উভয় সৃষ্টিকর্মই আপন উজ্জ্বলতায় ভাস্বর অবিস্মরণীয় কীর্তি। অসামান্য প্রতিভাবান ব্যক্তিমানুষের অতুলনীয় সৃষ্টিকর্ম হিসেবে লিওনার্দো দ্যা ভিঞ্চির ‘মোনালিসা’ চিত্রটিকে ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত সোনার ধানের সঙ্গে তুলনা করা অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে। ব্যাবসায় নীতি ও প্রয়োগ মো: কবির হোসেন (সুজন) প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা। চূড়ান্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা খুবই সন্নিকটে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয়ই ব্যস্থ রয়েছ। এই বছর ২য় বারের মত সৃজনশীল পদ্বতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে দুটি ভাগে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্বতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সর্ব জায়গায় জ্ঞানমূলক প্রশ্ন জড়িত। কারণ সৃজনশীলে দৃশ্যকল্প তৈরীতে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নকে টার্গেট করা হয়। এর আলোকে উদ্দীপক তৈরী করা হয়। বহুনির্বাচনিতেও এর প্রভাব বেশি। পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অনুধাবনের প্রয়োজন হয়। বাকী অংশ তোমাদের মেধাভিত্তিক সম্পত্তি। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্র থেকে চূড়ান্ত প্রস্তুতি হিসাবে কিছু অতি প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করা হল। যা উদ্দীপক তৈরী সহ সর্বজায়গায় ব্যবহার হতে পারে। উত্তর তোমরা তোমাদের পঠিত জ্ঞানের আলোকে মিলিয়ে নিবে। ব্যবসায় সংগঠন অংশ অধ্যায়: প্রথম, জ্ঞানমূলক প্রশ্ন: ১. ব্যবসায় কী? ২.ঝুঁকি গ্রহণের পুরস্কার কোনটি? ৩.শিল্প কী? ৪.বাণিজ্য কী? ৫.গঠনমূলক শিল্প কী? ৬.অভ্যন্তরীণ বাণিজ্য কী? ৭.আমদানি কী? ৮.বাজারজাতকরণ প্রসার কী? ৯.পণ্য বিনিময় কী? ১০.ব্যবসায় জোট কী? অনুধাবনমূলক প্রশ্ন: ১.ব্যবসায় একটি স্বতন্ত্র বৃত্তি- ব্যাখ্যা কর? ২.কেনগুলো ব্যবসায়ের অর্থনৈতিক উদ্দেশ্য? ৩.সেবা পরিবেশক শিল্প বলতে কি বুঝায়? ৪.বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝায়? ৫.পুন:রপ্তানি বলতে কি বুঝায়? ৬.বৃহদায়তন ব্যবসায় বলতে কি বুঝায়? ৭.যৌথ উদ্যোগী ব্যবসায় বলতে কি বুঝায়? অধ্যায়: দ্বিতীয়: জ্ঞানমূলক প্রশ্ন: ১.ব্যবসায় পরিবেশ কী? ২.মানুষ আজন্ম কোনটি দ্বারা প্রভাবিত হয়? ৩. সামাজিক পরিবেশ কী? ৪. ব্যবসায়িক মূল্যবোধ কী? অনুধাবনমূলক প্রশ্ন: ১.ভৌগোলিক পরিবেশে কোন কোন উপাদান থাকে? ২.ভোক্তাদের প্রতি ব্যবসায়ীরা কি কি দায়িত্ব পালন করে? ৩. শ্রমিক কর্মচারীদের প্রতি ব্যবসায়ীরা কি কি দায়িত্ব পালন করে? অধ্যায়: তৃতীয়: জ্ঞানমূলক প্রশ্ন: ১.কোন কারবারে একজন মালিক থাকে? ২.একমালিকানা কারবার কী? ৩.সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি? অনুধাবনমূলক প্রশ্ন: ১.একমালিকানা ব্যবসায় প্রশিক্ষণের ২.উপযুক্ত ক্ষেত্র- ব্যাখ্যা কর? ৩.একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কী? ৪.বৃহদায়তন ব্যবসায়ের যুগে ৫.ক্ষুদ্রায়তনের ব্যবসা টিকে থাকার কারণ কি? ৬.কোন কোন ব্যবসায় একমালিকায় উপযোগী? অধ্যায় : চতুর্থ: জ্ঞানমূলক প্রশ্ন: ১.অংশীদারী ব্যবসায় কী? ২.অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী? ৩.অংশীদারি ব্যবসায়ের অসীম দায় কী? ৪.অংশীদারি চুক্তি পত্র কী? ৫.সাধারণ অংশীদারি ব্যবসায় কী? ৬.সক্রিয় অংশীদার কী? ৭.সীমাবদ্ধ অংশীদার কী? ৮.আচরণে অনুমিত অংশীদার কী? ৯.অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন কী? ১০.নামমাত্র অংশীদার কী? অনুধাবনমূলক প্রশ্ন: ১.অংশীদারদের মধ্যে চুক্তিবন্ধ সম্পর্ক বলতে কি বুঝায়? ২.কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি? আলোচনা কর। ৩.অংশীদারি কারবার নিবন্ধন না করার ফলাফল কী? ৪. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝায়? ৫. কিভাবে নাবালককে অংশীদার করা যায়? ৬. কোন কোন অবস্থায় আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে? পরবর্তী অংশ আগামীকাল