অবশেষে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো: মোজহারুল ইসলাম তালুকদার চেয়ারম্যান পদে একক প্রার্থী হলেন। তার বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো: হাসান ইমাম খান সোহেল হাজারী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে বিপুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার এ ঘোষণায় দলের মধ্যে স্থিতিশীলতা ফিরে এসেছে। মোহাম্মদ হাসান ইমাম খান নির্বাচন থেকে সরে যাওয়ায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সভাপতি মো: মাজহারুল ইসলাম তালুকদার এখন অনেকটাই আশংকামুক্ত। অপরদিকে বিএনপির ৪ জন প্রার্থী নিয়ে দলের মধ্যে কোন্দল চরমে উঠেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর হামিদ প্রামানিক তার পদ প্রত্যাহার করায় এখনও ৩ জন প্রার্থী অনড় হয়েছেন। তারা শেষঅব্ধি চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ে যাবেন। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। চেয়ারম্যান পদে যারা মার্কা পেয়েছেন তারা হলেন, মো: মোজহারুল ইসলাম তালুকার আওয়ামী লীগ, (মোটর সাইকেল), মো: শফিকুল ইসলাম তালুকদার বিএনপি. (কাপ পিরিচ), মো: শুকুর মামুদ বিএনপি, (চিংড়ি মাছ), এস.এম.এ. খালিদ, বিএনপি, (আনারস) এবং সোলায়মান হাসান, (ঘোড়া)।
