মদন (নেত্রকোণা) সংবাদদাতা: আসন্ন ২৩ মার্চ উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোণার মদন উপজেলা বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদকে বিএনপির কেন্দ্রিয় কমিটি বহিষ্কারাদেশ করায় নির্বাচনীর আচরণ বিধি লংঘন করে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী ও শনিবার দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী জানান, চেয়ারম্যান প্রার্থীকে সর্তক বানী দেওয়া হয়েছে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সর্তক বানী দেওয়া হবে।
