নিজের গুলিতে আহত

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৩
বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের খুনসহ ৮টি মামলার আসামি ফরহাদ (২১) নিজের অস্ত্রের গুলি নিজের পেটে বিদ্ধ হয়ে আহত হয়েছে। শুক্রবার নিজের অস্ত্র পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে গোপনীয়ভাবে চিকিত্সা করাচ্ছে।