সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৪
ফুলবাড়িতে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি মুক্ত দিবস উপলক্ষে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী ব্যক্তিগত উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। ৭নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ মনসুর আলী সরকারের সভাপতিত্বে আয়োজিত পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে আজাদ আলী (বীর প্রতীক), মোকছেদ আলী মঙ্গলিয়া, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, মোসাদ্দেক হোসেন শাহ ও লুত্ফর রহমান। ভোক্তা অধিকার দিবসে কালীগঞ্জে র্যালি ও সভা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে ফোন অধিকার নিশ্চিত করুন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার র্যালি শেষে এক আলোচনা সভা হয় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে। এতে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আজাদ ফরিদ আহমেদ, কালীগঞ্জ পৌরসভা কাউন্সিলর আশরাফুল আলম রিপনসহ কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ। নন্দীগ্রামের বালিকা বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠিত নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাটিহাঁস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ও রবিবার উত্সবমুখর পরিবেশে ওই অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ইউপি চেয়ারম্যান এসএম তৌফিকুল ইসলাম রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, ডা. আব্দুল মতিন, সমাজসেবক দেলোয়ার হোসেন ও যুবলীগ নেতা দুলাল চন্দ্র মোহন্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধান শিক্ষক খোরশেদ আলম। দুর্গাপুরে হাজং সমাবেশ দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে হাজং সমাবেশ উদযাপন কমিটির আয়োজনে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার হাজং জনগোষ্ঠীর নারী-পুরুষদের অংশগ্রহণে জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী হাজং সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার। ‘কাঠামোগত নেতৃত্বই আনতে পারে হাজং সমাজে শান্তি ও ন্যায্যতা।’ এই মূল সুরকে সামনে রেখে থানা মড়ল কমিটির সভাপতি রঞ্জিত কুমার হাজং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সমাবেশ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফুল¬ চন্দ্র হাজং, নরেশ হাজং, বিশ্বজিত্ হাজং, পুণ্যমোহন হাজং, স্বপ্না দেবী রায়, বাবুলাল হাজং, সন্ধ্যা রানী হাজং, মনিন্দ্র হাজং প্রমুখ। বাঞ্ছারামপুরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার কুমিল্লাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি এবং রুপসদী গ্রামের ছিদ্দিকুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে ফ্রি চিকিত্সা ক্যাম্পের আয়োজন করা হয়। সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ আবদুল মান্নান স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। চিকিত্সা সেবায় অংশগ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক ও ফাইন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হারুন অর রশিদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভংকর দত্ত, হ্রদরোগ বিশেষজ্ঞ বিভাগের প্রধান চিকিত্সক ডাঃ তাইফুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ সজিবুর রহমান, ইস্টার্ন মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আরিফ আকবর শৈবাল, ডাঃ মোর্শেদ আলম, ডাঃ রায়হান শরীফ, ডাঃ দিল আফরোজা হায়দার প্রমুখ। বিজয়নগরে কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলার কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেন, বিজয়নগরকে শিক্ষানগর হিসাবে গড়ে তোলা হবে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে ও বিধানের পরিচালনায় উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছলিমোল্লা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ বরিশাল অফিস \ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক। বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগরের যুগ্ম সম্পাদক জিয়া সিকদার আনোয়ারুল ইসলাম তারিন, আয়শা তৌহিদ লুনা প্রমুখ। পুঠিয়ায় গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী অফিস \ রাজশাহীর পুঠিয়ায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শরীফ আলীকে (৩৪) পুলিশ গ্রেফতার করেছে। গত শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর বাইপাস এলাকা থেকে পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরীফ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তরসাবদী গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী আল্ট্রা মডার্ণ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫১৭) কোচে তল্ল¬াশী চালিয়ে পুলিশ শরীফ আলীকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে তাকে গত শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। ঝিনাইগাতীতে রাবার ড্যাম নির্মাণ কাজের উদ্বোধন ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর নলকুড়া এলাকায় রাবার ড্যাম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য একে এম ফজলুল হক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম এ ওয়ারেজ নাইম, উপজেলা প্রকৌশলী আমির আলী, আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, বীর মুক্তিযোদ্ধা শামস উদ্দিন প্রমুখ। তেরখাদায় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সভা তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ গত ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া। অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার চায়না রানী দত্ত। এতে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, ভিডিপি অফিসার মোসাঃ নুরুন্নাহার বেগম, সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্যবসায়ী প্রভাষ কুমার সাহা(মন্টু সাহা), দিশারী সাহিত্য ও সমাজ কল্যাণ গোষ্ঠীর সভাপতি শেখ নুরুল ইসলাম দিশারী প্রমুখ। মুক্তাগাছায় ২ ফটো সাংবাদিককে মারধর মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ২ ফটো সাংবাদিককে মারধর ও তাদের ক্যামেরা ছিনতাই করে নিয়ে গেছে। গতকাল শনিবার বাঁশাটি ইউনিয়নের হাজী কিতাব আলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুগান্তরের ময়মনসিংহ ব্যুরোর ফটো সাংবাদিক আদিলুজ্জামান আদিল (৪৪) ও ময়মনসিংহের স্থানীয় পত্রিকার ফটো সাংবাদিক রেড মিল্লাত(৫২) জানান, ভোট কেন্দ্রের ছবি তোলার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদের ভাতিজা রুবেল ও তার সহযোগী লতিফ, লোকমান, তৈয়ব অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের ব্যবহূত ক্যামেরা ও পকেটে থাকা টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে যায় । ডিমলায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের ৩দিনের প্রশিক্ষণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল শনিবার পল্লীশ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে কমিউনিটি স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের উন্নয়ন বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ২৫জন নারী স্বেচ্ছাসেবক সদস্যকে ৩দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। পল্লীশ্রী রি-কল প্রকল্পের বাস্তবায়নের ও অক্সফাম-এর অর্থায়নে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। হতদরিদ্র নারীদের পুষ্টি, প্রজনন ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাকের পিও হাওয়া বেগম। এ সময় পল্লীশ্রী রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ, ফিল্ড ফ্যাসিলিটেটর কানিজ শামীমা হক সিমি উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত রাজবাড়ী প্রতিনিধি \ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে “ফোন অধিকার নিশ্চিত করুন” রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। এতে বক্তৃতা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম খুরশিদ উল আলম, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন মন্ডল, রাজবাড়ীর কনজুমার এসোসিয়েশনের সদস্য আকরাম হোসেন, রাসের নির্বাহী পরিচালক লত্ফুর রহমান লাবু, প্রভাষক খন্দকার তাহিরা হাসান প্রমুখ। অভয়নগর কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন অভয়নগর (যশোর) সংবাদদাতা \ পল¬ীশ্রীমঙ্গল আদর্শ কলেজের অধ্যাপক এস এম খায়রুল বাসারকে সভাপতি এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের প্রভাষক হাদিউজ্জামান নয়নকে সাধারণ সম্পাদক করে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে গত শুক্রবার। কমিটির অন্যরা হলেন যুগ্ম সম্পাদক পদে মহাকাল কলেজিয়েট স্কুলের সমেশ কুমার মন্ডল, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের তাপস কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে ভৈরব আদর্শ কলেজের তিমির বরণ, অর্থ সম্পাদক পদে সুন্দলী এসটি কলেজের চিন্ময় বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক পদে নওয়াপাড়া ডিগ্রী কলেজের তারিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক ধোপাদি এস এস কলেজের মফিজ উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নওয়াপাড়া মহিলা কলেজের ছমির উদ্দীন প্রমুখ।