নির্বাচনের টুকরো খবর

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৪
রূপগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক, প্রাথমিক, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার প্রধান শিক্ষদের সঙ্গে গতকাল শনিবার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মতবিনিময় সভা করেন। মুড়াপাড়া সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নুরুননেছা কলজের অধ্যক্ষ আব্দুর ছাত্তার খান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লায়ন মো. হাবিবুর রহমান হারেজ, শিক্ষক নেতা সাখাওয়াত হোসেন ভুঁইয়া, আব্দুল আওয়াল মোল্লা, আব্দুল হাই, আব্দুর রহিম, হাজী আলী ওসমান, লায়ন মুনসুর আলী শিকদার, মেহেদী হাসান প্রমুখ। নাগরপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গাড়ি, আওয়ামী লীগ অফিসের আসবাবপত্র ভাংচরের ঘটনা ঘটেছে। রাবার বুলেট নিক্ষেপ। এতে সাংবাদিক ও পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা সূত্রে জানা য়ায়, আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুলতান উদ্দিনের সমর্থকরা আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে গত শুক্রবার রাত সারে ৭টায় উপজেলা মোড় আওয়ামী লীগ অফিসের সামনে বাংালাদেশ জুট গুডস এসোসিয়েশনের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও যুবলীগের আহবায়ক, নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনিরের গণসংযোগ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি সম্মিলিত নাগরিক ফোরাম থেকে মো. মনির হোসেন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি গতকাল শনিবার কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করে। পরে বাহাদুরসাদীর বাশাইর কদমতলী খেয়াঘাটে ও জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে পথ সভায় অংশ নেন। এসময় তিনি সর্বস্তরের ভোটারদের কাছে ৩১ মার্চ অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট ও দোয়া প্রার্থনা করেন। কালীগঞ্জে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ আসন্ন কালীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে এখানকার প্রার্থীদের গণসংযোগ ও কর্ম ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। প্রার্থীরা দিনে ও রাতে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করে ভোট যুদ্ধে নেমেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। ১ লক্ষ ৮৬ হাজার ৩৪৬ ভোটারের মন জয় করার লক্ষ্যে তাদের এই ভোট যুদ্ধ। কাঠালিয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় কাঠালিয়ায় দু’বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন কাঠালিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিএনপির জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী এবং একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জালালুর রহমান আকন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছেন। জীবননগরে চেয়ারম্যান প্রার্থী রিনির সংবাদ সম্মেলন জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা নির্বাচনে বিএনপির একাংশ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি তার প্রার্থিতার বিষয়ে পরিষ্কার করতে শনিবার জীবননগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেন, তার প্রতিপক্ষ বিএনপির অপর প্রার্থী হাজী সাইদুর রহমান ধুন্দুর লোকজন তার বিরুদ্ধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অপপ্রচার চালাচ্ছে। যা আদৌও সঠিক নয়। তিনি নির্বাচনী মাঠে রয়েছেন এবং নির্বাচন করছেন বলে সংবাদ সম্মেলনে জানান। আড়াইহাজারে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে মতবিনিময় সভা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা \ আড়াইহাজারে উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মাহাবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা, সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার। মির্জাপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ৩১ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শো ডাউন করছে। গত ১২ মার্চ প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে অধিকাংশ প্রার্থী নির্বাচন আইন লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাঠালিয়ায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়ায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার স্থানীয় কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে বিষয় ভিত্তিক প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার এম মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম সোহেল, জেলা নির্বাচন অফিসার খান আক্ষি সাহানুর, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইদুর রহমান ও বরিশাল বিভাগের ১২ জন উপজেলা নির্বাচন অফিসার। মদনে নির্বাচন সহিংসতায় গুলিবিদ্ধ ১ মদন (নেত্রকোণা) সংবাদদাতা \ ২৩ মার্চ উপজেলা নির্বাচনে নেত্রকোণার মদন উপজেলায় ফতেপুর ইউনিয়নে শনিবার সকালে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আকপাড়া গ্রামের গেনু মিয়া (৩৫) গুলিবিদ্ধ হয়। শনিবার ঘোড়া প্রতীকের সমর্থক চত্রকোণা গ্রামের রহিছ উদ্দিন পোস্টার ছেড়া দেখে আকপাড়া গ্রামের দোয়াত কলম সমর্থক গেনু মিয়ার কাছে জানতে চাইলে বাক-বিতণ্ডা হয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে রহিছ উদ্দিন গুলি করলে গেনু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। গুলিবিদ্ধ গেনু মিয়াকে মদন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিত্সক ডাঃ আঃ কদ্দুস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কালীগঞ্জে নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ চতুর্থ উপজেলা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল আহ্সানের সাথে সকল প্রার্থীদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে মতবিনিয়ম সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির সঞ্চালনায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বিএনপি’র ফজলুর হক বাগমার নয়ন, সম্মিলিত নাগরিক ফোরামের মো. মনির হোসেন, জাকের পার্টির জুয়েল কবির ও স্বতন্ত্র প্রার্থীর মো. সফিকুল ইসলাম। বাগমারা বিএনপি’র সাধারণ সম্পাদক বহিষ্কার বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহী বাগমারা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমানকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একই সঙ্গে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়। দলীয় শৃংখলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। মোরেলগঞ্জে জাপা প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে সমর্থন মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাচনের একদিন আগে জাপা (এরশাদ) মনোনিত প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সোমনাথ দে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের এ্যাড.শাহ-ই- আলম বাচ্চুসহ মুক্তিযোদ্ধা সপক্ষের সকল প্রার্থীকে সমর্থনসহ ভোট দেয়ার আহবান জানান। এ উপলক্ষে সোমনাথ দের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাপা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন। সখীপুর মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবু সাঈদ আজাদের মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তার কর্মী-সমর্থকরা। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তালতলা চত্বরে সমবেত হয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তালতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ সাঈদ আজাদ, রফিকুল ইসলাম ও সানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সংবাদ সম্মেলন চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম তফসিলে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার চান্দিনা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহেরকে ঘোষণা দিয়েছে ১৯ দলীয় জোট। শুক্রবার জোটের পক্ষে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহেমদ তার নিজ বাস ভবন ‘মনিহারে’ এক সংবাদ সম্মেলনে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর-এর বরাদ দিয়ে তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোবাইল ফোনে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক আবু তাহেরকে কেন্দ্রীয়ভাবে ১৯ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে আমাকে অবহিত করেন। বরিশাল ও মুলাদীতে বিএনপির সংবাদ সম্মেলন বরিশাল অফিস \ গতকাল শনিবার বাবুগঞ্জ-মুলাদী ও হিজলা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে ১৯ দলীয় মনোনীত প্রার্থীদের পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছে। পৃথক সম্মেলনে গত তিন দিন যাবত্ প্রার্থীসহ নেতা-কর্মী সমর্থকদের বাসা-বাড়িতে র্যাব পুলিশের অভিযানসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করার অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। সোনারগাঁওয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সোনারগাঁও সংবাদদাতা\ সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসক। শুক্রবার মোঃ মাহমুদুর রহমান হাবীব অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মনোজ কান্তি বড়াল। সভায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নুরুল ইসলাম পুলিশ সুপার নারায়ণগঞ্জ, মোঃ তরিফুজ্জামান জেলা রিটার্নিং অফিসার। চৌহালীতে বিএনপি প্রার্থী অবাঞ্ছিত ঘোষণা চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন একের পর এক বিপাকে পড়ছেন। তৃণমূলকে অগ্রাহ্য করে তাকে মনোনয়ন দেয়া হয়েছে এমন দাবি করে তার নিজের দলের বিরোধী পক্ষের নেতা-কর্মীরা মামুনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। শুক্রবার উমরপুর ইউনিয়নের বাউসা বাজারে মামুনের প্রতিনিধি সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি, হেলাল উদ্দিন লালন, আইয়ুব আলী শৈলজানা, উমরপুর, বাউসা এবং পাচুরিয়া ৪টি ভোট কেন্দ্র কমিটি গঠন করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, সাবেক সভাপতি আব্দুর রোউফ ব্যাপারী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়। বানারীপাড়ায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে মারধর বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক’র পোষ্টার লাগাতে গিয়ে হামলায় দুই কর্মী আহত হয়েছে। শুক্রবার চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুকের দোয়াত-কলমের সমর্থক রাজু বেপারী উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট এলাকায় পোষ্টার লাগাতে গেলে প্রতিপক্ষ শাহজাজান ফকিরের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে পোষ্টার লাগাতে বাধা ও মারধর করে। মদনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ শুক্রবার নেত্রকোনা জেলার মদন উপজেলায় ২৩ মার্চ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ আদেশ দেন।