জেলায় লোহাগড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল মাইনুদ্দিন তুহিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে গত শুক্রবার রাতে এ খবর নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোলাদিঘলিয়া গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে পুলিশ কনস্টেবল তুহিন একাধিকবার ধর্ষণ করে। মেয়েটি বাদি হয়ে গত বুধবার জেলার সদর থানায় মামলা দায়ের করেন। তুহিন যশোর পুলিশ লাইনে কর্মরত ছিল। জেলার সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে তার বাড়ি।
