মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার হস্তক্ষেপে বাল্যবিয়ে রোধ হয়েছে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়ার (১২)। শনিবার উপজেলা নির্বাহী অফিসার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাদিয়ার বাল্যবিয়ে বন্ধ করেন এবং তার লেখাপড়া করার সুযোগ করে দিতে পরামর্শ দেন। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতার গ্রামের দুলুর মেয়ে স্কুলছাত্রী সাদিয়ার বিয়ে ঠিক হয় সদর উপজেলার যাদবপুর গ্রামের কাবার ছেলে রানার (২২) সাথে। বিয়ের দিন ধার্য হয় এবং সময়মত বরপক্ষ বিয়েবাড়ি পৌঁছায়। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু এমন সময় উপজেলা নির্বাহী অফিসার সেখানে হাজির হন।
