রামুতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৫
আওয়ামী লীগের দুই প্রার্থী, বিএনপি এবং জামায়াতের একক প্রার্থী নিয়ে জমে উঠেছে রামু উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের রাত-দিন অবিরাম ছুটে চলার যেন শেষ নেই। এবার কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ নিয়ে চলছে দলের তৃণমূল নেতা-কর্মী ও ভোটারদের মাঝে নানা জল্পনা-কল্পনা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল (দোয়াত কলম), উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্ল¬াহ মোহাম্মদ হাসান (ঘোড়া), উপজেলা বিএনপি সভাপতি আহেমদুল হক চৌধুরী (আনারস) ও খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাংবাদিক আবদুল মাবুদ (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান (মহিলা) উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী ও রামু উপজেলা বিএনপি নেত্রী ফরিদা ইয়াছমিন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজুল আলম (চশমা), বিএনপি সমর্থিত আলী হোসেন কোম্পানী (টিউবওয়েল), কৃতী খেলোয়াড় দিদারুল আলম প্রকাশ দিদার বলী (তালা), এস মোহাম্মদ হোসেন (টিয়াপাখি), আবুল কালাম সিকদার (উড়োজাহাজ) ও আলহাজ্ব মৌলানা হাফেজ আবদুল হাই (মাইক)।