আদমদীঘিতে ফেন্সিডিলসহ নারী
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আদমদীঘি(বগুড়া)সংবাদদাতা\ বগুড়ার আদমদীঘির সান্তাহার জিআরপি পুলিশ গত শনিবার দিবাগত রাত আড়াইটায় আন্তঃনগর ট্রেন তল্লাশি করে ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনায় জিআরপি থানার এএসআই জাইদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। সে সান্তাহার সাতাহারপাড়ার বাসিন্দা। জানা যায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর ট্রেন সান্তাহার স্টেশন এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালানোর সময় ৭০৩২০ নং বগিতে থাকা চুন্নি নামে এক মহিলা মাদক ব্যবসায়ীর বডিতে ফিটিং অবস্থায় ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
চিরিরবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ
মাহমুদ আলীকে গণসংবর্ধনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি বলেছেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান সরকার দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে। এ ধারাকে অব্যাহত রাখতে তিনি এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন। গত শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
মনোহরগঞ্জে লত্সর মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মনোহরগঞ্জে লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক সোনারগাঁও রোড শাখার ব্যবস্থাপক এ এস এম মাহবুবুর রহমান হেলাল। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। তাছাড়া বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও বিভিন্ন শ্রেণীতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ আবদুল গাফ্ফার সুমন।
মহেশপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা \ গত শনিবার সকালে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন এমপি নবী নেওয়াজ। উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মোঃ নবী নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহা মোঃ আকরামুল হক, জেলা কৃষি কর্মকর্তা এসবিকে চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাংবাদিক আব্দুর রহমান, আ.লীগ নেতা অমল কুন্ডু, এমদাদুল হক বুলু,আতিয়ার রহমান, ডাঃ হাসানুজ্জামান, কৃষক আতাউর রহমান বকুল, আঃ হামিদ প্রমুখ।
ফুলছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী
বিদ্যালয়ের উদ্বোধন
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালীতে আফজালুর রাব্বী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া গত শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত বিদ্যালয়ের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খগেন্দ্র নাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব হেমায়েত উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক ও দৈনিক রংপুর চিত্রের বার্তা সম্পাদক সুশান্ত ভৌমিক, উদাখালী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, সমাজ সেবক সাহাব উদ্দিন সাবু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
লালপুরে প্রাথমিক শিক্ষকদের
মানববন্ধন ও সমাবেশ
লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের লালপুর উপজেলার ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে চার’শ সহকারী শিক্ষক তাদের বেতন প্রধান শিক্ষকের এক ধাপ নিচে নির্ধারণ এবং প্রধান শিক্ষকের শূন্য পদ সহকারী শিক্ষকদের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে পূরণ করার দাবিতে গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, আকমল হোসেন, আব্দুল মালেক, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, আব্দুল মোমেন শাহিন, ফাতেমা খাতুন, হুসনে কামার, ফারুক জাহাঙ্গীর প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য
শিক্ষা বিষয়ক সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ “পরিবেশ পরিচ্ছন্ন রাখি স্বাস্থ্যকর সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য সচেতনতা, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও দেশশ্রী উন্নয়ন সংস্থার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে এই সভা পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার, মেডিক্যাল অফিসার ডা: সাজ্জাদ হায়দার শাহীন, জেলা সেনেটারী ইন্সপেক্টর আক্তার ফারুক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, দেশশ্রী উন্নয়ন সংস্থার প্রতিনিধি আসাদুল হক আসাদ।
ঠাকুরগাঁওয়ে মির্জা আলমগীরের জামিন
নামঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের আহবায়ক মহেরুল্লাহ আবু নূর, সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।
নন্দীগ্রাম ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে নন্দীগ্রামে সরকারি কমার্শিয়াল কলেজের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেনজির, রাশেদুল ইসলাম ও সম্রাট এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহর প্রদর্শন করেছে। গত ১৫ মার্চ বিকেল ৪টায় মিছিলটি বের হয়। মিছিল শেষে জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম লিটন, সম্রাট, আব্দুর রাজ্জাক, রনি সরকার ও শুভ প্রমুখ।
সৈয়দপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু
দিবসে নানা কর্মসূচি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ মৌলবাদী শক্তিসহ জঙ্গীবাদী রাজনীতি নির্মূলের প্রত্যয় নিয়ে আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও শিশু দিবস পালনে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগ এদিন দলীয় অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জন্মদিনের কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। সরকারিভাবে শিশু দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
উখিয়া সীমান্তে আটক ১২ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া সীমান্তের বালুখালী ও ঘুমধুম বিজিবির সদস্যরা গতকাল রবিবার ভোরে নিয়মিত টহলদানকালে অনুপ্রবেশকারী ১২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটককৃত রোহিঙ্গাদের খাদ্য ও মানবিক সেবা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে ঘুমধুম বিজিবির সুবেদার সাহাব উদ্দিন জানিয়েছেন।
সোনাইমুড়ীর জয়াগ কলেজের একাডেমিক
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার সোনাইমুড়ীর জয়াগ কলেজের একাডেমিক ভবনের গত শনিবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নুরুল্যাহর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক উদ্বোধন করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, এতে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ.ক.ম বাবু প্রমুখ।
গৌরনদীর পালরদী মডেল স্কুল এন্ড
কলেজে ক্রীড়া প্রতিযোগীতা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান গত শনিবার অনুষ্ঠিত হয়। গভানিংবডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহ সাধারন সম্পাদক ও অগ্রনী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিল ফিরোজ রহমান, সাবেক কাউন্সিলন জামাল হোসেন বাচ্চু, গভানিংবডির সদস্য সিকদার আবুল কালাম।
মেহেরপুরে সবার জন্য খাদ্য প্রচারাভিযান কনফারেন্স অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্পের মাধ্যমে পাবলিক হেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে গর্ভান্সেস কোয়ালিশনের সহযোগিতায় অক্সফামজিবির অর্থায়নে মানব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলার বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজসেবক মাষ্টার আবদুল হান্নান। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার ফরিদুল ইসলাম। বিশিষ অতিথি ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তা গোলাম সিদ্দিক।
তালায় ব্র্যাকের ভূট্টা ক্ষেত পরিদর্শন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল রবিবার সকালে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরপত্তা কর্মসসূচীর আওতায় সাতক্ষীরার তালা উপজেলার সুজনশাহা ব্লকে ৭.২৫ এর জমিতে রোপিত ভূট্টা ক্ষেতের মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এসময় তালা উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুল আলম, ব্র্যাকের তালা উপজেলা ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা,সাংবাদিক গাজী জাহিদুর রহমান, ব্র্যাকের মোঃ আনোয়ার হোসেন, প্রতাপ কুমার,জেবুন্নেছা এবং কৃষক আনন্দ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ীতে ইছালে সওয়াব
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বেনীরগোপ গ্রামে হাজী ইমান আলীর বাড়িতে গত শনিবার বাদ আসর থেকে গতকাল রবিবার ফজর পর্যন্ত ৫১ তম ইছালে সওয়াবের মহা ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মো. মোবারক আলী, মো. মজিবর রহমান খান, মো. হাবিবুর রহমান, আবুল মনসূর, আবুল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আয়োজনে ইছালে সওয়াবে দেশের প্রখ্যাত ওলামায়েকেরামগন ওয়াজ ও বয়ান করেন।
ঠাকুরগাঁওয়ে গ্লোবাল
মানি উইক পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি \ অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষতা ও সঞ্চয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জনে গ্লোবাল মানি উইক পালিত হয়েছে। গতকাল রাববার ঠাকুরগাঁওয়ে বে-সরকারি সংস্থা ব্র্যাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে। ঐ সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, পূবালী ব্যাংক রোড শাখার কর্মকর্তা তারেক মূসা, ব্র্যাক এডিপির এলাকা ব্যবস্থাপক নজরুল ইসলাম, আকতার হোসেন, ফিরোজা আক্তার প্রমুখ।
তামাক নিয়ন্ত্রণ বিষয়ক সম্মেলন
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর-এ অবস্থিত জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেল্থ(জেএইচএসপিএইচ)-এর সাথে যৌথভাবে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা-ফলাফল প্রকাশের উদ্দেশ্যে ঢাকার একটি স্থানীয় হোটেলে দু’দিন ব্যাপী সম্মেলন গতকাল রবিবার শেষ হয়। প্রথম দিনে চলতি সালে অনুদান প্রাপ্ত ২০ জন গবেষক এবং তাদের গবেষণার বিষয় সম্পর্কে অবহিত করা হয়। দ্বিতীয় দিনে গত বছর অনুদান প্রাপ্ত বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী ও ৫ জন অভিজ্ঞ গবেষকের গবেষণা কর্মের ফলাফল প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল জাতীয় অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.তুসারা ফারনান্দো, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর-এ অবস্থিত ইনস্টিটিউট ফর গ্লোবাল টোবাকো কন্ট্রোল-এর পরিচালক ডা. জোয়ানা কোহেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের।
মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ জেলা প্রশাসককে সংবর্ধনা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলকে সংবর্ধনা দিয়েছে গতকাল রবিবার । এ উপলক্ষে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সাবেক জেলা কমান্ডার আনিছুজ্জামান আনিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সোনালী ব্যাংকের সাবেক জিএম মুক্তিযোদ্ধা এনামুল হক, মো. জামাল হোসেন, গোলাম কবির লাভলু, আব্দুর রউফ, আলী আহম্মেদ বাচ্চু, এম এ কাদের মোল্লা, আব্দুল মতিন হালদার, রফিকুল ইসলাম বীরপ্রতীক, মাহবুব উল আলম, গাজী শামসুদ্দিন ও মোফজ্জল হোসেন কমান্ডার প্রমুখ।
নাগেশ্বরীতে সূর্যমুখি চাষে ভাগ্য ফিরেছে কৃষকের
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ মঙ্গাপীড়িত নাগেশ্বরী উপজেলায় সূর্যমুখি চাষে ভাগ্য ফিরেছে কৃষকের। জমির গুণগতমান সুরক্ষায় কৃষিবিদদের অনুপ্রেরণায় শস্যাবর্তন প্রক্রিয়া শুরু করলেও ভালো ফলন উদ্বুদ্ধ করেছে তাদের। উপজেলা কৃষি অফিস জানায়, ৩০ হেক্টর জমিতে সূর্যমুখি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ২৬ হেক্টর জমিতে। কৃষি অফিস ও ব্র্যাকের সার্বিক তত্ত্বাবধায়নে এ এলাকায় এবারেই প্রথম আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ৬৫ একর জমিতে সূর্যমুখি লাগিয়েছেন ১২৬ জন কৃষক।
গৌরনদীতে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ ‘ছহি নিয়তে হজ্বে যাব, দালালদের কাছ থেকে দূরে থাকবো’ এ শ্লে¬াগানকে সামনে রেখে গত শনিবার সকালে এশরা-ইকরাম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ও আলভী ট্রাভেলস এন্ড ট্যুরসের যৌথ উদ্যোগে গৌরনদীতে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠিত হয়েছে। এশরা-ইকরাম ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী ও আলভী ট্রাভেলস এন্ড ট্যুরসের ম্যানেজিং পার্টনার আলহাজ্ব জসীম উদ্দিন বয়াতির সভাপতিত্বে অনুষ্ঠিত হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব কারী আঃ আজিজ (পীর সাহেব)। বিশেষ অতিথি ছিলেন, হজ্ব এজেন্সি আলভী ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী আলহাজ্ব আজিজুর রহমান সোহেল, কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আবু বকর ছিদ্দিক ।
