বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ২২ মে ২০১৯, ২০:০৫

মোহাম্মদ মাইন উদ্দিন

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

সমিতিরহাট উচ্চ বিদ্যালয়

ফটিকছড়ি, চট্টগ্রাম।

 

শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মনে করি ভাষার মতো বানানও নদীর গতিপথের মতো স্বেচ্ছাচারী এবং এই স্বেচ্ছাচার করা এই ভাষাভাষী জাতি হিসেবে আমাদের অধিকার তাহলে আমাদের জন্য তা হবে অনেক বড় ভুল। প্রকৃতপক্ষে ভাষা নদীর গতিপথ ও স্রোতের মতো হলেও তার বানান অবশ্যই হতে হবে বিজ্ঞানের সূত্রবদ্ধ। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এ প্রবাহমান ভাষার শুদ্ধ এবং সঠিক বানান নিয়ে তোমাদের সাথে থাকার জন্য। আমাদের চেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা বাংলা বানানের নিয়ম-কানুন সঠিকভাবে আয়ত্ত করতে পারবে। এসো আমরা যতটুকু পড়ি আর লেখি ততটুকুই মনোযোগ সহকারে করি। আর কেবল পড়ার জন্য পড়া না লেখার জন্য লেখা না। তোমাদের প্রচেষ্টা থাকবে মাতৃভাষা বাংলাকে সযতনে হূদয়ে লালন করা এবং পরবর্তী প্রজন্মের কাছে এর সঠিক ব্যবহার ও গুরুত্ব পৌঁছে দেয়া।

বন্ধুরা আজ আমরা দেখবো দৈনন্দিন জীবনে ব্যবহাযর্ কিছু শব্দের অর্থের পার্থক্য

দরুন- (কারণ, Reason) তোমার কথার দরুন লোকটি মনে কষ্ট  পেয়েছে।

ধরুন- ( মনে করা, ভাবা Imagine, ধরা- Catch) আজ আপনাকে কাজটি করতেই হবে।

লোকটিকে ধরুনতো, সে আমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে।

ধরণ- ( পদ্ধতি, Method) অঙ্কটি  কোন ধরণে করা হলো?

ধরন -( রীতি, Style, আচরণ, Manner) তোমার কথা বার্তার ধরন এমন  কেন? কথা বলার ধরনের উপর অনেক কিছুই নির্ভর করে।

করুন - ( করার জন্য অনুরোধ, Request) দয়া করে কাজটি তাড়াতাড়ি শেষ করুন।

করুণ - ( মর্মান্তিক, Pathetic, দুঃখজনক, Miserable)

বাসের নিচে চাপা পড়ে লোকটির করুণ মৃত্যু ঘটলো।

বন্ধুরা এসো আমরা আরও কিছু শব্দের অর্থের পার্থক্য জেনে  নেই।

বানি/ বাণি-( অলঙ্কারাদি তৈরির খরচ, wage/ pay) গলার হারে বানি কত নিয়েছে?

বাণী -( কথা/ উক্তি/ বক্তৃতা, word, speech) আপনার এই বাণী তাদের কাজে লাগবে।

বান্দা -( গোলাম/ দাস, slave) আমরা আল্লাহর বান্দা।

বান্ধা -( বাঁধা, tied, fixed) কাঠিগুলো রশি দিয়ে বান্ধা।

নই- ( বকনা/ মাদী, female) আমাদের গাভী একটা নই বাছুর দিয়েছে।

নই-( না হওয়া, not) আমি অতো বোকা নই।

নঈ -( তালিম/ নতুন শিক্ষা দেওয়া, teach) মাদ্রাসায় আজ নামায বিষয়ে বিশেষ নঈ দেওয়া হবে।

নাই - ( অভাব অর্থে, want) আমার কলম নাই।

নাই- (অনুপস্থিত, absent) বাবা বাড়িতে নেই।

নাই- ( মরে যাওয়া, died) তিনি আর আমাদের মাঝে নাই।

নাই-( স্নান/ গোসল, bath) মেয়েরা নদীতে নাইতে গেছে।

নাচ- ( নৃত্য, dance) শিউলির নাচ খুব সুন্দর হয়েছে।

নাছ-( গৃহে প্রবেশের প্রধান দ্বার, main gate) পেয়া দাস ভার নাছে, প্রজা পালায় পাছে।

নাতি- ( পুত্রের বা কন্যার পুত্র, grandchild) আমার নাতির নাম আবদুল্লাহ আল আদনান।

নাতি- ( অধিক নহে, নাতিদীর্ঘ, short, small) একটি নাতি দীর্ঘ রচনা লিখ।

জমা- ( একত্রিত, assemble) সভায় অনেক লোক জমা হয়েছে।

জমা- ( জমাটবাঁধা, freezing) দুধ জমে গেছে।

জমা- (উপভোগ্য, enjoyable) গান বেশ জমেছে।

জমা- ( ঠাণ হওয়া, cold) শীতে হাত পা জমে গেছে।

জমা- ( সঞ্চয়, save) আজ কত টাকা জমা করলে?

জমা - ( পরিশোধ, paid) দোকানের বকেয়ায় ২০০/-টাকা জমা দিলাম।

জাত- ( নবজাত, newly born) আমাদের ঘরে নবজাতক এসেছে।

জাত -( বর্ণ/ জাতি, Cast) হিন্দুদের মধ্যে নানান জাত রয়েছে।

জাত -( আসল, real) এটা হলো জাত সাপ।

জাত -( রক্ষিত / সঞ্চিত, store) ধান, চাউল গুদামজাত করে রাখা হয়।

দেখো আরও কিছু শব্দের অর্থের পার্থক্য-

বাদ্য = সঙ্গীত, Music

বাধ্য = অবশ্যই করণীয়, Compelled

মদ্য = শরাব, মদ জাতীয়, Wine

মধ্য = মাঝখানের, Middle

বাকি = অবশিষ্ট, remainder, arrear.

বাকী = ধার / কর্জ, নগদ নয়, indue.

শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা আরও দুটি শব্দের ব্যবহার জেনে নেই

‘হিসাবে’ এবং ‘হিসেবে’ শব্দদ্বয় বাক্যে ব্যবহারে অর্থের পার্থক্য ঘটে থাকে । যেমন:

হিসাবে ব্যবহার হয় গণিত সম্পর্কিত (+ - ) বিষয়ে।

যেমন - বার বার চূড়ান্ত হিসাবে ভুল করলে ব্যবসা চলবে কীভাবে?

হিসেবে ব্যবহার হয় বিবেচনায় / তুলনা  বোঝাতে।

যেমন- শিক্ষক হিসেবে সবুজ হাসান স্যার খুব চমত্কার মানুষ। শিক্ষিকা হিসেবে রিজিয়া পারভীন ম্যাডামও অসাধারণ।

বন্ধুরা আরও জানতে চোখ রাখো ফেইসবুক পেইজে “বাংলা বানানের নিয়ম-কানুন” গ্রুপে এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায়। আমরা আছি তোমাদের সাথে নতুন নতুন বানান নিয়ে।