মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি অনুষ্ঠান উপভোগ করেছে দেড় কোটি দর্শক। ওবামা গত সপ্তাহে একটি বিদ্রুপাত্মক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই সংখ্যা পপ সংগীত শিল্পী জাস্টিন বিবারের অনুষ্ঠান উপভোগ করার কাছাকাছি বলে মনে করা হচ্ছে। এমনকি এটা জাস্টিন বিবারকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ওবামার অনুষ্ঠান উপভোগ সম্পর্কিত তথ্যটি জানিয়েছে ‘ফানি অর ডাই’ নামের একটি ওয়েবসাইট। ওবামা গত সপ্তাহে অনলাইন টক শো ‘বিটুইন টু ফার্নস’ নামের একটি বিদ্রুপাত্মক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি কৌতুক অভিনেতা জাক গ্যালিফিয়ানাকিসকে সাক্ষাতকার দেন। শুক্রবার পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ মিলিয়ন বা দেড় কোটি। এর আগের মঙ্গলবার অনুষ্ঠানটি অনলাইনে ছাড়া হয়। জাস্টিস বিবারের অনুষ্ঠান দেখেছিল প্রায় এক কোটি আঠার লাখ। অনুষ্ঠানটি ১৮ থেকে ৩৪ বছর যুবকদের স্বাস্থ্য বীমা করতে উত্সাহিত করবে। - টাইমস অব ইন্ডিয়া
