গ্লোবাল ব্র্যান্ডের সম্প্রতি খুলনার একটি রেস্টুরেন্টে আয়োজন করে ব্রাদার প্রিন্টারের দিনব্যাপী ডিলার সম্মেলন। এতে খুলনা জেলায় অবস্থিত ব্রাদার প্রিন্টারের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার এবং উপ-পণ্য ব্যবস্থাপক মাহ্ফুজ হাসান ইমন। অনুষ্ঠানে ডিলার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ব্রাদার প্রিন্টারের পণ্য সামগ্রী, বৈশিষ্ট্যসমূহ এবং ব্যবহারিক প্রয়োগের উপর আলোচনা করা হয়। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের খুলনা শোরুম ইন-চার্জ সামছুল আরিফিনসহ গ্লোবাল ব্র্যান্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
