পারফেক্ট শেড

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:০৩
পোশাকের সাথে ম্যাচ করে গয়না, আর তার সাথে মিলিয়ে মেকআপ—স্টাইলের দুনিয়ায় এটি একটি পুরোনো ধাপ। নারীদের এ রকম ম্যাচিং করতে গিয়ে এ-বাজার ও-বাজার ঘুরে দিশেহারা হতে হয়েছে এমন ঘটনাও নজিরবিহীন না। এই ম্যাচ হতে পারে মেকআপে, পোশাকে, জুতা কিংবা গয়নায়। এই ম্যাচিং হতে পারে কনট্রাস্ট কিংবা শেডের মাঝে। নানান ধাঁচের বর্ণিল এই শেড আর ম্যাচিং নিয়েই এবারের রূপকড়চা। লিখেছেন অনন্যা রহমান ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু কাপড়ের রঙের সাথে মিল রেখে লিপস্টিক দেওয়ার ঢঙে কিছুটা পরিবর্তন এসেছে। এখন অনেকেই কাপড়ে রঙের সাথে কন্ট্রাস্ট রঙের লিপস্টিক ব্যবহার করে থাকেন। তবে এখানে বলে রাখা প্রয়োজন লিপস্টিকের রং অনেক সময়ই আপনার মুডের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। আর তাই পার্টির ধরন বুঝে লিপস্টিকের রং নির্বাচন করুন। একসময় ম্যাট লিপস্টিক জনপ্রিয়তা পেলেও এখন কিন্তু লিপস্টিকে একটু গ্লসি ভাবটাই বেশি জনপ্রিয়। চাইলে আপনার প্রিয় ম্যাট লিপস্টিকের উপরে একটু গ্লস চড়িয়ে ফ্যাশনেবল করে তুলতে পারেন। কটকটে রঙের লিপস্টিক রাতের পার্টিতেই মানানসই। আর দিনের বেলার কোনো পার্টিতে কিংবা বন্ধুদের আড্ডায় এখন ন্যাচারাল কালার ব্যবহারই ফ্যাশন। লিপস্টিক টিপস  লিপস্টিক কেনার সময় সাধারণত আমরা হাতের তালুতে কিংবা উল্টো দিকে ঘষে দেখি রঙটি আমাদের মানাবে কি না। আর তাই রং মিলিয়ে দেখার জন্য আঙুলের ডগায় লাগিয়ে ঠোঁটের কাছে নিয়ে দেখুন আপনাকে কতটা মানাচ্ছে।  ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের অবস্থানটিও গুরুত্বপূর্ণ। অর্থাত্ ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে দেখে নিন ঠোঁট শুকনা, খটখটে হয়ে আছে কি না। সেক্ষেত্রে টুথব্রাশ দিয়ে ঠোঁটটা একটু ঘষে নিন। তাহলেই দেখবেন লিপস্টিকের রঙটা ফুটে উঠবে আপনার ঠোঁটে। এছাড়া চাইলে একটু ভেজা পেপার টাওয়াল ব্যবহার করেও ঠোঁটটাকে একটু ভিজিয়ে নিতে পারেন।  অনেকসময়ই দেখা যায়, ঠোঁটের বাইরের বলিরেখাতে লিপস্টিক ছড়িয়ে পড়ে। এই অবস্থা সামলাতে লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটের উপরে মোটা দাগে লিপজেল লাগিয়ে নিন। দেখবেন আর লিপস্টিকের রং আর থেবড়ে যাবে না।  আজকাল বাজারে এমন কিছু লিপস্টিক পাওয়া যায় যেগুলো ঠোঁট থেকে সহজে সরে যাবে না। এমন লিপস্টিক পার্টিতে ব্যবহার করুন। তাহলে খাওয়াদাওয়া শেষ করেও আবার লিপস্টিক ঘষতে বসতে হবে না। সাধারণ লিপস্টিক ব্যবহারের পরে ঠোঁটের উপর টিস্যু চেপে দিন। এতে লিপস্টিকের রং ঠোঁটের উপর ভালোভাবে বসবে।  ঠোঁটকে একটু ভরাট করে সাজাতে ঠোঁটের মাঝখানে একটু গোল্ডেন কিংবা সিলভার শেডের লিপগ্লস লাগিয়ে দিন। ম্যাচ করে নখের রং নেইল পলিশের রঙটা একটু সাবধানে ম্যাচ করাতে হবে। যদি রঙের শেড নির্বাচনটি একটু দুর্বোধ্য মনে হয় তাহলে চেষ্টা করুন এমন কোনো রং বাছতে যা নখের নিজস্ব রঙের সাথে মানিয়ে যাবে। চাইলে ন্যাচারাল কালার কিংবা ট্রান্সপারেন্ট পলিশ ব্যবহার করতে পারেন এখানে। পোশাকের ধরন বুঝে নখের রং নির্বাচন করুন। শাড়ির সাথে খুব বেশি গাঢ় রঙের শেড ব্যবহার না করাই উত্তম। জিন্স, টি-শার্ট, কিংবা টপসের চাইতে একটু গাঢ় কিংবা কটকটে রং ব্যবহার করতে পারেন। যাদের গায়ের রং শ্যামলা তাদের জন্য বাদামি কিংবা গাঢ় চকলেট রঙের পলিশ ব্যবহার করতে পারেন নখে। নখের খুঁত ঢাকতে প্রয়োজন গাঢ় শেডের। আর তাই গায়ের রঙের সাথে মিলিয়ে এমন কোনো শেড নির্বাচন করুন যেন সেটা আপনার নখটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। গায়ের রং খুব ফর্সা কিংবা খুব কালো হলে সাহস করে কোনো রঙের শেড বাছুন। যেমন নীল, বার্গেন্ড কিংবা গাঢ় লাল। একেবারে সাদা কিংবা কাল রঙের পোশাকে সিঁদুর রাঙা লাল রঙ দারুণ মানাবে। নেলপলিশ টিপস  পছন্দের নেলপলিশটা শুকিয়ে গেলে মন খারাপ করবেন না। শিশির ভেতরে একটু নেলপলিশ রিমুভার দিয়ে শিশিটা ঝাঁকিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরে ভেতরে বুদবুদ তৈরি হবে। ব্যস! আপনার নেলপলিশ ব্যবহারের জন্য তৈরি।  নেলপলিশ ভালো রাখতে ব্যবহারের পরে মুখটা রিমুভার ভেজানো তুলা দিয়ে মুছে তারপর মুখ বন্ধ করে রাখুন।  সবসময় নেলপলিশ কোনো ঠাণ্ডা জায়গাতে রাখুন।  গোসলের আগে মাখন ও চিনি মিশিয়ে খানিকক্ষণ মালিশ করুন। ময়লা উঠে হাত-পা পরিষ্কার হয়ে যাবে।  প্রতিদিনের গোসলে যাওয়ার আগে হাতের পাতায় গ্লিসারিন ও গোলাপজল লাগান।  নখ ভালো রাখতে ক্যালশিয়াম যুক্ত খাবার খান। টিপস কখনও পোশাকের সঙ্গে হুবহু ম্যাচিং আইশ্যাডো বেছে নেবেন না। তাতে দেখতে একেবারেই ভালো লাগে না। যাদের চোখ ছোট তারা ডার্ক আইশ্যাডো ট্রাই করুন। আর বড় চোখের জন্য বেছে নিন লাইট আইশ্যাডো। চোখের পাতা ছোট হলে লং ল্যাশ মাসকারা ব্যবহার করুন। আর চোখের পাতা যদি পাতলা হয় সেক্ষেত্রে ট্রাই করতে পারেন ভলিউম মাসকারা। রাতের অনুষ্ঠানে অনায়াসে আপনি করতে পারেন স্মোকি আই মেকআপ। কারো পছন্দ যদি হয় রেড ড্রেস, তারা আই মেকআপে একটু সাহসী হতেই পারেন। ব্ল্যাক লাইনার দিয়ে গাঢ় করে ল্যাশ লাইন এঁকে নিন। ডার্ক মাসকারা ব্যবহার করুন। আই ল্যাশ কার্ল করতে পারেন বা আই ল্যাশ ছোট হলে ফলস ল্যাশ ট্রাই করুন। পোশাকের সঙ্গে মানিয়ে গ্রিন, গ্রে, ব্লুর শেডগুলোও ব্যবহার করতে পারেন। মডেল তৈয়েবা মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল