বাফেটের আনন্দ রয়েলে!

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:০৭
মূল ফ্লোরটি হচ্ছে রয়েল প্লাজার ৬ তলায় ঢুকতেই চোখে পরবে দুটি মনোরম ছোট পানির ঝরনা। ভেতরের পরিবেশটাও অন্যরকম ইন্দোনেশিয়ান বেতের তৈরি চেয়ার এবং টেবিল। মূল বাফেটের দিকে তাকালেই আপনার দৃষ্টিতে পড়বে একটি পুরোনো দৃষ্টি নন্দন ঝকঝকে গ্রামোফোন এবং দুপাশে দুটি আকর্ষণীয় ময়ূর যার চারপাশে মূলত খাবার সাজানো থাকে। ধানমন্ডির রয়েল বাফেট ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ধানমন্ডি ৪ নম্বরে রয়েল প্লাজার উপরে তাকালেই চোখে পড়বে রয়েল বাফেট রেস্টুরেন্ট। ল্যান্স ৫০ ও ডিনার ৭০ প্রকারের খাবারের সমন্বয়ে তৈরি রয়েল বাফেটের মেন্যু। নিরিবিলি ও খোলামেলা পরিবেশে তৈরি এ রেস্টুরেন্ট। রয়েল বাফেট রেস্টুরেন্টের যাত্রা শুরু ২০১৩ সালের ৭ মার্চ। ধানমন্ডিতে একটি বাফেট রেস্টুরেন্টের প্রয়োজন ছিল অনেক আগেই। আর সেই প্রয়োজনের তাগিদেই রয়েল বাফেট রেস্টুরেন্টের যাত্রা শুরু। ভালো খাবার এবং উন্নত মানের পরিবেশ দেওয়াটাই তাদের মূল লক্ষ্য। আর ভালো খাবার এবং উন্নত মানের পরিবেশের জন্য রয়েল বাফেট রেস্টুরেন্টের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। রয়েল বাফেট রেস্টুরেন্টের মোট ২টি ফ্লোর রয়েছে। প্রতি ফ্লোরে ২০০ জন বসার ব্যবস্থা রয়েছে। হলুদ, জন্মদিন, বিবাহ বার্ষিকী ছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় অনুষ্ঠান করা যায় এ রেস্টুরেন্ট। প্রতিদিন লাঞ্চ ৫০ ও ডিনার ৭০ প্রকারের খাবার থাকে রয়েল বাফেট রেস্টুরেন্টে যা ৬ রকম কুজিনে বিভক্ত থাকে। কুজিনগুলো হচ্ছে চাইনিজ, থাই, সিচুয়ান, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ও অ্যারাবিয়ান। প্রতিদিন ডিনারে থাকে সেফ স্পেশাল ও বাহারি রকমের কাবাব। বাফেট রেস্টুরেন্ট হিসেবে বেশ খোলামেলা রয়েল বাফেট রেস্টুরেন্ট। রয়েল বাফেট রেস্টুরেন্টের আকর্ষণীয় খাবার হচ্ছে রেডস্নেপার, চিকেন ড্রামস্টিক হ্যাভেন, সিচুয়ান প্রন, চিকেন প্রন কেশনাট সালাদ, ফ্রাইড চিকেন, সি-ফুড সালাদ, লার্বগাই সালাদ, কস্তুরি কাবাব, চিকেন বাটার মাসালা, চকলেট মুজ, ফ্রুট টার্ট, ব্রেড বাটার পুডিং, কোনাফা, চিজ কেক, অ্যারাবিয়ান মালাবিয়া আরও অনেক রকমারি সুস্বাদু খাবার। রয়েল বাফেট রেস্টুরেন্টের ২টি ফ্লোরই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং বেশ নিরিবিলি। ৫০ প্রকার লাঞ্চ খাবারের জন্য আপনাকে দিতে হবে ৫৫০ টাকার সাথে ১৫% ভ্যাট, ৭০ প্রকার ডিনারের খাবারের জন্য আপনাকে দিতে হবে ৭০০ টাকার সাথে ১৫% ভ্যাট। ও হ্যাঁ, ৫ থেকে ১০ বছর বয়সের বাচ্চাদের জন্য কিন্তু হাফ চার্জ ও ৫ বছরের নিচে বাচ্চাদের বাফেটে খাবার কমপ্লিমেন্টারি। রয়েল বাফেট রেস্টুরেন্টের প্রধান বিশেষত্ব এখানে সম্পূর্ণ বাফেট সিস্টেমে খাবার প্রদান করা হয়। কোনো প্রকার অর্ডারে খাবার পরিবেশন করা হয় না। তাই আপনি এখানে পেতে পারেন সম্পূর্ণ আন্তর্জাতিক মানের বাফেটের আমেজ। চলুন একদিন ঘুরে আসি ধানমন্ডির রয়েল বাফেট রেস্টুরেন্টে। এ ক ন জ রে রয়েল বাফেট রেস্টুরেন্ট উদ্যোক্তা :শেখ সাইদুর রহমান কোথায় :রয়েল প্লাজা, বাড়ি-৮/এ, রোড-৪, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ (ল্যাবএইড হাসপাতালের ঠিক বিপরীতে)। কবে যাবেন :সপ্তাহে ৭ দিন লান্স দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ও ডিনার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত। রিজার্ভেশন :১ থেকে ৪০০ জনের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা আছে। যোগাযোগ :০১৭৬১৯২৯৭৮৬, ০১৬৮৮২৭৯০৫৯।