নোটিশ বোর্ড

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:০৯
এড্রয়েট প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসকে সামনে রেখে এড্রয়েট নতুন ডিজাইনের পোশাকের সমাহার ঘটিয়েছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি। নতুন এই পোশাকগুলো পাওয়া যাবে এড্রয়েটের প্রতিটি শাখায়। এবারের ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের বিভিন্ন চিত্রকে। বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাকেও একই ডিজাইন করা হয়েছে। যার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লাল-সবুজের পতাকা। নগরদোলা মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। এই মাসে আমরা সবাই মহান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে থাকি। সেই আঙ্গিকে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে নগরদোলা নিয়ে এসেছে স্বাধীনতার মাসে স্বাধীনতার পোশাক। লাল-সবুজের নান্দনিকতায় নগরদোলার স্বাধীনতার পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরনের পোশাক। বাবা-মায়ের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে বাচ্চাদের পোশাক। এসব পোশাক পাওয়া যাবে নগরদোলার সবগুলো আউটলেটে। বার্ডস আই শত শত নতুন ডিজাইনের টি-শার্ট, ফুল ক্যাপ, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে দেশীয় ডিজাইনে সেরা ফ্যাশন হাউস বার্ডস আই। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি বর্তমান আবহাওয়া উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে। ক্যাটস আই গ্রীষ্মে কাট-প্যাটার্নের সাথে পাতলা কাপড়ের যুগলবন্দি বেশ চলতি। এ সময়টায় লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে ক্লাসিক কালার এবং অ্যাসিমেট্রিক কাট এনেছে ভিন্নতা। পুরুষদের ক্যাজুয়াল বা ফরমাল আউটফিটের পাশাপাশি কালারফুল থিমেটিক সামার পাবেন ক্যাটস আইয়ের বসুন্ধরা সিটি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের শোরুমে। ইজি ঋতুর পালাবদলে এসেছে গরমকাল। গ্রীষ্মের এই গরমে চাই হালকা পোশাক। ইজি নিয়ে এসেছে সময় উপযোগী শার্ট। ইজির এসব পোশাকের ডিজাইন করেন তৌহিদ চৌধুরী। ইজিতে থাকছে টি-শার্ট, পলো-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। কারুকার এই স্বাধীনতা দিবসে লাল-সবুজের পোশাকের সঙ্গে মানানসই গহনা এনেছে কারুকার। গহনার প্রতি নারীদের আকর্ষণ ও আগ্রহ মেটাতে সদা ব্যস্ত কারুকার। গহনা, হ্যান্ডিক্রাফটস ও শোপিস বিক্রয়কারী প্রতিষ্ঠান কারুকারে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব গহনা, হ্যান্ড ব্যাগ ও শোপিস। বাহারী সব গহনার মাঝে খুঁজে নেওয়ার সুযোগ রয়েছে নিজের পছন্দেরটা। এখানে পাওয়া যাচ্ছে চামড়ার ও কাপড়ের তৈরি মেয়েদের হ্যান্ড পার্স, সাইড ব্যাগ, ক্লাচ ব্যাগ, ছেলেদের ম্যানি ব্যাগ। নিজেদের তৈরি বিভিন্ন পণ্যর পাশাপাশি ভারত ও চায়নার নানাবিধ পণ্যও পাওয়া যায় কারুকারে। পরশ ফ্যাশন হাউস পরশ শীত ও গরমের মাঝামাঝি এ সময়টার জন্য এনেছে নতুন পোশাক। নতুন কালেকশনে থাকছে মেয়েদের জন্য বিভিন্ন রং ও ডিজাইনের লং টপস্ ও শর্ট টপস্, ওড়না, প্যান্ট, জ্যাগিন্স, টাইস আর ছেলেদের জন্য পাঞ্জাবি ও পায়জামা। দেশী তাঁত কাপড়ের উপরের ব্লক, স্ক্রিন, এমব্রয়ডারি ও সেলাই প্যাটার্নে এনেছে নতুনত্বের ছোঁয়া। ইস্ট ওয়ে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইস্ট ওয়ে বাজারে এনেছে তাদের নতুন আয়োজন। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, পোলো শার্টের সাথে ফরমাল শার্টেও যোগ হয়েছে স্বাধীনতার রং। পোশাকের পাশাপাশি থাকছে ছেলেদের স্লিপার, স্নিকার্স এবং সব ধরনের জুতা। কে ক্র্যাফট স্বাধীনতার মাসে কে ক্র্যাফট আয়োজন করেছে স্বাধীনতার পোশাকের একটি বিশেষ কালেকশন। পহেলা মার্চ থেকে প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে। প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রং হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। এ আয়োজনে শিশুদের জন্যও পোশাক থাকছে। সমীকরণ সমীকরণের এবারের আয়োজনে রয়েছে আরামদায়ক পোশাক। এছাড়া সব সময়ের জন্য রয়েছে সময় উপযোগী পোশাক। সমীকরণ ফ্যাশনে এনেছে ভিন্নমাত্রা। সমীকরণে পোশাক হিসেবে থাকছে টি-শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি। তাঁতবাজার স্বাধীনতা দিবসকে সামনে রেখে টাঙ্গাইল তাঁতবাজার বেশকিছু এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি বাজারে নিয়ে এসেছে। সিল্ক ও সুতি শাড়িতে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। রং ব্যবহার করা হয়েছে লাল, সবুজ, আকাশী, কমলা, অফ হোয়াইট প্রভৃতি। টনি রোমা’স্ রেস্টুরেন্ট এবার ঢাকায় বাংলাদেশের রুচিশীল মানুষের খাবারের চাহিদা মেটাতে রেস্টুরেন্ট নিয়ে আসছে বিশ্ব খ্যাত খাবার তৈরির আমেরিকান ব্র্যান্ড টনি রোমা’স। প্রতিষ্ঠানটি খুব শিগগিরই ঢাকার অভিজাত এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে তারা ফুড চেইন এশিয়া লিমিটেডের (এফসিএএল) সাথে এক চুক্তি স্বাক্ষর করে। সম্প্রতি টনি রোমা’স ও এফসিএএল-এর মধ্যকার এ চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কেনথ লি মায়ার’স ও লুত্ফর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন। বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ১৬০টির বেশি রেস্টুরেন্ট রয়েছে এ প্রতিষ্ঠানটির। পরিবেশবান্ধব ব্যবসার স্বীকৃতি পেল হাতিল এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০১৩ অর্জন করল হাতিল কমপ্লেক্স লিমিটেড। পরিবেশবান্ধব ব্যবসার স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়। হাতিলের সঙ্গে আর তিনটি প্রতিষ্ঠান ও একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে এ সম্মানে ভূষিত করা হয়। সম্প্রতি হোটেল রূপসী বাংলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এইচএসবিসি ও আর্ট অব ওয়েডিং বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। সবাই চায় এই মাহেন্দ্রক্ষণটির মধুর স্মৃতি সযত্নে তুলে রাখতে। বিয়ের স্মৃতি ধরে রাখবে বিয়ের নানা ইভেন্ট ম্যানেজ করা প্রতিষ্ঠান আর্ট অব ওয়েডিং। যোগাযোগ :দোকান-৩, রোড-১, দক্ষিণ মোল্লারটেক, আশকোনা, দক্ষিণখান, উত্তরা, ঢাকা, ফোন :০১৭১৭৪৮২১০৪। নানদোসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানদোস আয়োজন করে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের। আমাদের অর্থনীতিতে নারীর অবদান অনেক। সমাজের নিম্ন স্তরের নারীদেরও অর্থনীতিতে অবদান কম নয়। বিভিন্ন কুটির শিল্পের পাশপাশি গার্মেন্টস শিল্পের ৯০ ভাগ শ্রমিকই নারী। এছাড়া শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের নারীরা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জায়গা থেকে দুই শ্রেণীর নারীদের একই দিনে সম্মাননা জানিয়েছে নানদোস। নারী দিবস উদযাপনের অংশ হিসেবে সমাজের শিক্ষিত শ্রেণীর বিভিন্ন ক্ষেত্রের দশজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন ডিজাইনার মাহিন খান, অতিরিক্ত উপ প্রধান পুলিশ কমিশনার আবিদা সুলতানা, সাবেক টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, নাট্যব্যক্তিত্ব ও ব্যবসায়ী সারা জাকের, অভিনেত্রী স্থাপত্যবিদ অপি করিম, ডাক্তার এবং সংগীতশিল্পী ডা. জাহানারা খান, বিশিষ্ট বিজ্ঞানী ড. আলিয়া নাহিদ, অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ। আয়োজনের কো-পার্টনার হিসেবে আছে বারিস্তা। পিআর পার্টনার হিসেবে আছে ওয়াইড অ্যাঙ্গেল কমিউনিকেশনস। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল বাটারফ্লাই ইভেন্টস।