বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নানা সমস্যা

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৭
বাঞ্ছারামপুর উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নানা সমস্যা বিরাজ করছে। ১৯৮০ সালে ৩ একর জমির উপর প্রতিষ্ঠানটি এ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬ শ’। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম ভুইয়া জানান, নিরাপত্তা রক্ষীসহ বিভিন্ন পদে লোক না থাকায় সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল না থাকার কারণে দূর-দূরান্তের ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে এসে ক্লাস করতে হচ্ছে। বাউন্ডারী ওয়াল না থাকার কারণে বহিরাগত বখাটে লোকজনের সন্ধ্যার পর কলেজ মাঠে জমে মদ এবং গাঁজার আড্ডা। প্রতিষ্ঠানের ভিতরে ওয়ার্কশপে থাকা মালামাল যে কোন সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।