হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী। চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমদ সেলিম (কাপ-পিরিচ) দলীয় প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (দোয়াত-কলম)-এর সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এতে এ উপজেলায় চেয়ারম্যান পদে এখন বিএনপি’র একক প্রার্থী। এদিকে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামও (আনারস) দলের একক প্রার্থী। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (ঘোড়া) বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও রয়েছেন গণফোরাম সমর্থিত প্রার্থী আব্দুল হাসিব চৌধুরী (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আবিদুর রহমান (টিউবওয়েল), বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান আউয়াল (তালা) ও সৈয়দ তানভীর আহমেদ জুয়েল এবং আ’লীগ সমর্থিত প্রার্থী মোঃ নূরুল আমিন ওসমান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত নূরুন্নাহার শিমুল (হাঁস) ও সুরাইয়া আক্তার রাখি (কলস) এবং আ’লীগ সমর্থিত ফেরদৌস আরা বেগম (ফুটবল)।
