হাজীগঞ্জ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পদে ১৯ দল এগিয়ে

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৯
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অধ্যাপক আঃ রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মোজাম্মেল হোসেন মজুমদার পরান ও মহিলা ভাইস পদে মহিলা দলনেত্রী রাবেয়া আক্তার রুবি এগিয়ে আছেন। উপজেলার ২টি কেন্দ্র স্থগিত হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। আর স্থগিত কেন্দ্রের মোট ভোটের সংখ্যা পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোট ভোটার ২৮৮৮) ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় (মোট ভোটার ১৮৬৭)। উপজেলার ৭৯টি কেন্দ্রে ৭৭টি কেন্দ্রের মধ্যে অধ্যাপক আঃ রশিদ মজুমদার আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫১ হাজার ৬শ’ ৫৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে মোট ভোট পেয়েছেন ৪৮ হাজার ৯৯। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মোজাম্মেল হোসেন মজুমদার পেয়েছেন ৫০ হাজার ১৬। তার নিকটতম বৈদ্যুতিক বাল্ব প্রতীকে আওয়ামী লীগের সত্যব্রত ভদ্র মিঠুন পেয়েছেন মোট ৪১ হাজার ৪শ’ ৩৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে রাবেয়া আক্তার রুবি ৫০ হাজার ৫শ’ ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী কলস প্রতীকে আওয়ামী লীগের পারভীন আক্তার পেয়েছেন ৪৯ হাজার ৩শ’ ৬১ ভোট।