নির্বাচনের টুকরো খবর

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৪০
উজিরপুরে উঠান বৈঠক উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে উজিরপুরের বিভিন্ন স্থানে এমপি ইউনুসের উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। রবিবার উজিরপুর উপজেলা সদরে বাচ্চু সিকদারের বাস ভবনের সামনে এক উঠান বৈঠকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু ও সীমা রানী শীলের পক্ষে ভোট প্রার্থনা করেন। উঠান বৈঠকে সভাপতিত্বে করেন নুর মোহাম্মদ হাওলাদার। বক্তব্য রাখেন আঃ রাজ্জাক মাস্টার, সেলিনা আক্তার, রহিম মাস্টার, সংকর মজুমদার, জাকির হোসেন আবু, হেমায়েত উদ্দিন, এস এম জামাল হোসেন, অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, হাফিজুর রহমান ইকবাল প্রমুখ। দিনাজপুরে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের ২টি উপজেলায় ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার অনুষ্ঠিত দিনাজপুর সদর ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় ৭ জন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হয়। দিনাজপুর সদর উপজেলায় জামানত বাজেয়াপ্তরা হলেন— চেয়ারম্যান পদে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুর রহমান মুকুর চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল এবং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র বাবু আহমেদ ও জাগপা’র মাহবুবুল হক কোরায়শী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র শাহিন সুলতানা বিউটি। কালীগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছে ফেইসবুক কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এখানকার কিছু কিছু প্রার্থীদের প্রতিনিধিরা সময় বাঁচাতে যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয় ফেইজবুককে বেছে নিয়েছেন। প্রতিদিনই নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন স্থানের গণসংযোগের ছবি ফেইজবুকে আপলোট করে স্থানীয় ফেইজবুক ব্যবহারকারী ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। সম্মিলিত নাগরিক ফোরাম, জামায়াত প্রার্থী ও কর্মী-সমর্থকদের নামে খোলা আইডিগুলোর মাধ্যমে ফেইজবুকে এই প্রচারণা চালাচ্ছে। ফেইজবুক প্রচারণার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত সাবেক ছাত্রদল নেতা মো. মনির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে। তিনি এ উপজেলায় নির্বাচন করছেন সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে। তারপরে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম। আলফাডাঙ্গায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান খানের বাড়িতে হামলা ও ভাংচুরের সময় ১ জন গুরুতর আহত হয়। ১৪ মার্চ রাতে মিজান খানের বাড়িতে একই গ্রামের বিএনপি নেতা জহুর মোল্যা (মেম্বার) এর নেতৃত্বে হিটু, মিঠুসহ ১৮/২০ জন একযোগে দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় মিজান খানের ছেলে মাসুদ খান (২৫) মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রূপগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও, লাভরাপাড়া, নোয়াপাড়ার কাজীপাড়া এলাকায় রোববার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম ফারুক খোকন গণসংযোগ করেন। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রার্থীরা নিজেদের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। গোলাম ফারুক খোকন তার মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচনে বিজয়ী হলে এলাকার রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন। এদিকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন রূপগঞ্জ সদরে গণসংযোগ করেন। গোপালপুরে মিডিয়ার সহযোগিতা চাইলেন আওয়ামী সমর্থিত প্রার্থী গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ৩১ মার্চ অনুষ্ঠিত হবে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন। আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বিদ্রোহী প্রার্থী রকিবুল হক ছানা মনোনয়ন প্রত্যাহার করায় ফুরফুরে মেজাজে আছেন তিনি। দলীয় নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মিডিয়ার সহযোগিতা কামনা করে রবিবার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেসক্লাবে মতবিনিময় করেন। সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থীর প্যান্ডেল গুঁড়িয়ে দিলে প্রশাসন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এখন হাট-বাজার, রাস্তা-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থানে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্গন না করতে পারেন সেই ব্যাপারে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর এলাকায় বিএনপি সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে প্যান্ডেল তৈরি করে জনসভার আয়োজন করে। এসময় উপজেলা প্রশাসন ওই এলাকায় অভিযান চালিয়ে নির্বাচনী আচরনবিধি লঙ্গন করে যাতে জনসভা না করতে পারে সেজন্য প্যান্ডেলটি গুড়িয়ে দেয়। ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ স্বাক্ষরিত মনোনয়ন প্রাপ্ত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জার্জিস হোসেনের কাপ-পিরিচ মার্কা প্রতীকের গণসংযোগের সময় ঈশ্বরদীর আওতাপাড়া হাট প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটেছে। রবিবার এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রার্থী জার্জিস হোসেন, ছলিমপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান, তার ছেলে রতন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আখতারুজ্জামান, আনোয়ার সরদার, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ছাত্রদল নেতা রতন, তুহিন, আকরাম হোসেন, শাহীন, মজনু, আইনুলসহ ১৫ জন আহত হন। ঘাটাইলে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয় । দলীয় শৃঙ্গলা ভঙ্গের কারণে দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ৩১ মার্চ ৫ম দফা উপজেলা পরিষদের নির্বাচনে ঘাটাইল উপজেলা বিএনপির তৃণমূলের সরাসরি ভোটে একক প্রার্থী মনোনীত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম। আলীকদমে জেএসএসের বিজয় মিছিল আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী কাইনথপ ম্রোর সমর্থকরা বিজয় মিছিল করেছেন। রবিবার আলীকদম বাজার থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় মিছিলসহকারে জেএসএস সমর্থিত নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো তার সমর্থকদের নিয়ে বিএনপি সমর্থিত পুনঃনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালামের বাড়িতে এসে মালা পড়ান। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে আনন্দমুখর পরিবেশ দেখা যায়। বিজয় মিছিলটি উপজেলা জেএসএস কার্যালয়ে এসে শেষ। হাজীগঞ্জে জাল টাকা ও ব্যালেট পেপারসহ ২ শিবির কর্মী আটক হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবার পর জাল টাকা ও ব্যালট পেপার যান্ত্রিক সামগ্রী গুছাতে গিয়ে ধরা পড়লো দুই শিবির কর্মী। ঘটনাটি উপজেলার ২নং বাকিলা স্কুল মার্কেটের ম্যাগহোম আইসিটি ইন্সটিটিউট। আটককৃতরা হলেন, এর মালিক ও শিবিরকর্মী মো. আলমগীর মজুমদার ও তার চাচাত ভাই মো. মমিনুল ইসলাম। আটককৃতরা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসের পরাণের বাড়ী উচ্চংগাও গ্রামের মজুমদার বাড়ীর রফিকুল ইসলাম ও মো. সফিকুর রহমানের ছেলে। মো. মমিনুল ইসলাম উচ্চংগাও দাখিল মাদ্রাসার ১০ শ্রেনীর ছাত্র। জানা গেছে, জাল টাকা ও নির্বাচনী ব্যালেট পেপারসহ ২ শিবির কর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারা বাকিলা বাজার স্কুল মার্কেটে র্দীঘ আড়াই বছর যাবত্ ব্যবসার নামে জামায়াতের গোপন কাগজপত্র তৈরী করে আসছে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এস আই প্রহলাদ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মালামালসহ দুই শিবির কর্মীকে আটক করে থানা নিয়ে আসে। তিনি জানান, জাল নোট ২ হাজার ৮ শত টাকা, প্রিন্ট বের করা দুটি ব্যলট পেপারসহ একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। বড়াইগ্রামে এক মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রোববার অনুষ্ঠিত হয়ে নাগরিক সমাবেশ। সচেতন নাগরিক কমিটি ‘সনাক’ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) নাটোর জেলা ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৯ দল ও আওয়ামীলীগের মনোনীত দুইজন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। বনপাড়া বাসষ্ট্যান্ডে বিকাল ৫ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির নাটোর জেলা কমিটির সহ-সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার বেগম হামিদা বানু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য পরিতোষ অধিকারী। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবু আহসান টগর, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হজরত আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সনাকের সদস্য রফিকুল ইসলাম নান্নু উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করেন। এ অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলম (১৯ দল) ও এ্যাড. মিজানুর রহমান (আ’লীগ) অংশ গ্রহন করেন। প্রার্থীরা উপজেলার উন্নয়নে তাদের ভবিষ্যত্ পরিকল্পনা ও ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন এবং উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, ২৩ মার্চ অনুষ্ঠেয় বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বানিয়াচং বিএনপির সমঝোতা বৈঠক পণ্ড বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচংয়ে বিএনপির দুই প্রার্থীর সমঝোতা বৈঠক পণ্ড হয়ে গেছে। দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলের পাঁচ ইউনিয়নের নেতা-কর্মীদের মাঠে নামাতে হবিগঞ্জ শহরস্থ একটি সেন্টারে সমঝোতা বৈঠক ডাকা হয় শনিবার রাতে। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হাসান জীবনের ডাকা ওই বৈঠকে দক্ষিণাঞ্চলের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে। উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে দক্ষিণাঞ্চলের পাঁচ ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি নেতা আকাদ্দছ হোসেন তালুকদারকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে গণসংযোগ চালান। রামুতে তুলে নেয়া হলো ৫ শতাধিক পোষ্টার রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে নির্বাচনী প্রচার প্রচারণায় কোথাও আচরণবিধি মানা হচ্ছে না। পথসভা এবং প্রচারের ক্ষেত্রে একাধিক মাইক ব্যবহার করা হচ্ছে। দোকানপাটসহ বিভিন্ন দেওয়ালে লাগানো হচ্ছে পোষ্টার। এমন সংবাদের ভিত্তিতে রবিবার নির্বাচনী আচরণবিধি লংঘন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রামু চৌমুহনী বাসস্টেশন অবস্থিত দোকান, অলিগলি দেওয়ালে লাগানো বিভিন্ন প্রার্থীর ৫ শতাধিক পোষ্টার সরিয়ে নেয়। কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন জানান, ২৪ ঘন্টার মধ্যে দেওয়ালে ও স্টেশন এলাকায় নির্বাচনী প্রচার অফিস স্বেচ্ছায় তুলে না নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।