আপনার রাশিফল

আপডেট : ২২ মে ২০১৯, ২০:৩৬

২৩ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৯ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৭ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা:৫। শুভবার:বুধবার। শুভ রত্ন:পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।    

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)  

অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখুন। তীর্থযাত্রা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্স ও বিনোদন শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আবেগ সংযত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।