উপজেলা নির্বাচনের স্থগিত তিনটি কেন্দ্রের ভোট আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। হিজলা উপজেলা নির্বাচন অফিসার জানান, গত ১৫ মার্চ তৃতীয় দফা নির্বাচনে হিজলা উপজেলার ৩০টি কেন্দ্রর মধ্যে দক্ষিণ বড়জালিয়া, হিজলা বাজার ও সংহতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হয়। স্থগিত থাকা ওই তিনটি কেন্দ্রে ৯ হাজার ২১ ভোটার রয়েছে।
