ঈদে নাগরিকে ৭ দিনে ১৫ ছবি

আপডেট : ২২ মে ২০১৯, ২০:৩৭

বিনোদন রিপোর্ট

 

 

ঈদ উত্সবে স্যাটেলাইট চ্যানেলগুলোতে স্বাভাবিকভাবেই তুমুল প্রতিযোগিতা চলে। কয়েক দিনব্যাপী এসব আয়োজনে টিভি নাটক, সিনেমা ও গানের অনুষ্ঠান নিয়ে চলে প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে নাগরিক টিভি ৭ দিনের ঈদ আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হবে।

তাদের এবারের ঈদেও আয়োজনে থাকছে ১৫টি বাংলা সিনেমা, ১৪টি একক নাটক, ৪টি ধারাবাহিক ও ৭টি লাইভ কনসার্ট গানের মেলা। গত ২০ মে ঢাকা ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান, নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। তিনি বলেন, ‘লাইভ কনসার্ট ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন রাত ১১টায় শুরু হবে।’

এতে প্রথমদিন থাকবে গানের দল জলের গান, দ্বিতীয় দিন আসিফ আকবর, তৃতীয় দিন দলছুট, চতুর্থ দিন মনির খান-রিজিয়া পারভীন, পঞ্চম দিন মাহতিম শাকিব ও ইমরান, ষষ্ঠদিন শাহনাজ বেলি এবং সপ্তম দিন লিজা।

তিনি আরো জানান, ১৫টি সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত ৯টি ছবি, মান্না অভিনীত ৪টি এবং সালমান শাহ অভিনীত ২টি থাকছে। এরমধ্যে ঈদের দিন সকাল ৯টায় থাকছে শাকিব-অপু অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’। দুপুর ১২টায় মান্না-পূর্ণিমা অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’, বিকেল ৩টায় সালমান শাহ-শাবনূর অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় শাকিব খান-শাবনূর-সাহারা অভিনীত ‘বলবো কথা বাসর ঘরে’, দুপুর ১২টায় মান্না-মৌসুমী-শাবনূর অভিনীত ‘দুই বধূ এক স্বামী’। তৃতীয় দিন সকাল ৯টায় শাকিব-ফেরদৌস-শাবনূর অভিনীত ‘প্রাণের মানুষ’। দুপুর ১২টায় শাকিব-শাবনূর অভিনীত ‘এক টাকার বউ’।

চতুর্থ দিন সকাল ৯টায় শাকিব-অপু অভিনীত ‘টাকার চেয়ে প্রেম বড়’। দুপুর ১২টায় মান্না-মৌসুমী অভিনীত ‘পাঞ্জা’। পঞ্চম দিন সকাল ৯টায় শাকিব-অপু অভিনীত ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, দুপুর ১২টায় শাকিব-পূর্ণিমা ‘মা আমার স্বর্গ’, ৬ষ্ঠ দিন সকাল ৯টা মান্না-অপু-পূর্ণিমা ‘পিতা মাতার আমানত’, দুপুর ১২টায় শাকিব-রিয়াজ-শাবনূর অভিনীত ও ‘প্রিয়া তুমি কোথায়’। আর সপ্তম দিন সকাল ৯টায় শাকিব-অপুর ‘তুমি আমার মনের মানুষ’, দুপুর ১২টায় সালমান-মৌসুমী ‘অন্তরে অন্তরে’।

সংবাদ সম্মেলনে নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বিজেএমইএ’র প্রেসিডেন্ট ড. রুবানা হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান।