চলছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানের আসর কান চলচ্চিত্র উত্সব শেষ হচ্ছে। এ উত্সব মাতাতে এবার হাজির হয়েছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমান। চলতি আসরে ‘সেন্ট অব আ সং’ শিরোনামে একটি গান নিয়ে হাজির হয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব। এ আর রহমানের এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সের নোরা আরনেজেদার ও ব্রিটিশ অভিনেতা গাই বারনেট। ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে ইতালির রাজধানী রোমে। এ আর রহমান কান চলচ্চিত্র উত্সবে গিয়েই তাঁর ইনস্টাগ্রামে উত্সবের ছবি ভক্ত ও অনুসারীদের সঙ্গে শেয়ার করেন। আপেলের জুস আর ফলের সালাদ দিয়ে ইফতার করার ছবি শেয়ার করেন তিনি। এরইমধ্যে তিনি ৬টি জাতীয় পুরস্কার, দুটি অস্কার, দুটি গ্র্যামি, একটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, ১৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও পদ্মভূষণের মতো পুরস্কার অর্জন করেছেন।
