জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিবিএ,আইবিএ)
Md. Rajjob Hossain
Senior Research Associate & Editor, S@ifur's
গতকালের পর
11.The dachshund is a hardy, alert dog with a
well sense of smell.
(C)-তে well sense না হয়ে good sense হবে। well sense : ভালভাবে ইন্দ্রিয় কথাটি ভুল। বরং ভাল ইন্দ্রিয় বা good sense হল সঠিক। উত্তর হবে (C)।
অর্থ- hardy : শক্ত। alert : সতর্ক; হুশিয়ারী।
অর্থ- dachshund (ড্যাকশান্ড) হলো কোন কিছুর ঘ্রাণ পাওয়ার ভাল ইন্দ্রিয়বিশিষ্ট একটি কষ্টসহিষ্ণু এবং সতর্ক কুকুর।
Instructions (Questions: 12 to 14) : Each sentence below has one blank space indicating that words are missing. Select one out of four pair of words marked (A) to (D) that best fit the meaning of the sentence.
12.Travelers checks are useful when one is traveling because ____ people get advantages by using them during traveling.
(A) many (B) few (C) a few (D) much
অর্থ- a few : কিছু মানুষ।
advantage : উপকার ; সুবিধা।
few : নাই বলালেই চলে; কেউ না।
বাক্যের অর্থ- Travelers চেক হলো উপকারী যখন কেউ ভ্রমণ করে, কারণ ____ এগুলোকে ব্যবহার করে ভ্রমণের সময় উপকার পায়।
a few people মানে কিছু মানুষ। প্রদত্ত প্রশ্নের gap-এ (A)-এর many বসালে বাক্যটি অর্থপূর্ণ ও সঠিক হয়। কারণ useful জিনিসের advantage বা সুবিধা সব লোকই নিতে চায়।
উত্তর হবে (A)।
বাক্যের অর্থ- Travelers চেক হলো উপকারী যখন কেউ ভ্রমণ করে, কারণ এগুলোকে ব্যবহার করে বহু মানুষ ভ্রমণের সময় উপকার পায়।
13.Paperbacks sell _______, as people can afford to buy them any time.
(A) quicker (B) fastly
(C) readily (D) with readily
অর্থ- readily (রীডিলী) : দ্রুত;
fast (ফাস্ট্) : দ্রুততার সহিত।
afford (অ্যাফোরিড্) : সক্ষম হওয়া।
paperback : যে বইয়ের মলাট হলো পাতলা কাগজ দিয়ে তৈরী।
hard cover book = যে বইয়ের cover বা মলাট শক্ত ও মোটা কাগজ দিয়ে তৈরী।
বাক্যের অর্থ- Paperbacks বিক্রয় হয় ________, যেহেতু মানুষ এদের কিনতে সক্ষম যে কোন সময়।
(B)-fastly না হয়ে fast হলে সঠিক হতো। প্রদত্ত প্রশ্নের gap-এ (C)-র readily শব্দটি বসালে বাক্যটি অর্থপূর্ণ ও সঠিক হয়। উত্তর হবে (C)।
বাক্যের অর্থ- Paperbacks বিক্রয় হয় অনায়াসে যেহেতু মানুষ এগুলো যে কোন সময় কিনতে সক্ষম।
14.It is important that all luggage _________ for identification, before being loaded into the aircraft.
(A) different (B) differing from
(C) differ (D) must be different from
It is important that ________ (এটা গুরুত্বপূর্ণ যে)
It is suggested that ________ (এটা পরামর্শ দেয়া হয় যে)
It is necessary that ________ (এটা প্রয়োজনীয় যে)
It is demanded that ________ (এটা দাবী করা হয় যে)
It is urgent that ________ (এটা জরুরী যে)
ইত্যাদির পর Subject-এর পর verb-এর base form ব্যবহূত হয়।
একমাত্র option (C)-তে আছে verb-এ base form
(= differ)। উত্তর হলো (C)।
অর্থ- বিমানে বোঝাই করার আগে সনাক্তকরণের জন্য বা চেনার জন্য সমস্ত লাগেজ ভিন্ন হওয়া জরুরী।
মতামত জানাতে
01713432080, 01720039861
