বিনোদন রিপোর্ট
ৃ
সিনেমার নবাগতা চিত্রনায়িকা মিষ্টি মারিয়া। এবার ঈদে মুক্তি পাচ্ছে তাঁর দুটি সিনেমা। এগুলোর মধ্য দিয়েই ঢাকাই সিনেমায় যাত্রা শুরু তাঁর। দুটি সিনেমাই প্রযোজনা করেছে ইম্প্রেস টেলিফিল্ম। এরমধ্যে ‘আলোয় ভুবন ভরা’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছন আমীরুল ইসলাম। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাঈদ খান। অন্যদিকে ‘ভালোবাসা উত্তাপ’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। এই সিনেমায় তিনি চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করেছেন।
সিনেমাগুলো প্রসঙ্গে মারিয়া বলেন, ‘এই সিনেমা দুটির মধ্য দিয়ে আমার সিনেমার ক্যারিয়ার শুরু। হয়তো অনেক ভুল থাকবে। আমি অপেক্ষায় আছি সবার মন্তব্য শোনার জন্য। এছাড়া সিনেমার গল্পের বিষয়ে বলবো। দর্শকরা এ নিয়ে নিরাশ হবে না।’ সিনেমা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় কাটে মারিয়ার।
ঈদের পর আরো একটি সিনেমা মুক্তির কথা রয়েছে তাঁর। আহমেদ ইলিয়াস ভূঁইয়া পরিচালিত ‘মানুষ কেন অমানুষ হয়’ শিরোনামে সিনেমাটি এরইমধ্যে সেন্সরে জমা পড়েছে।
পাশাপাশি আরো কয়েকটি সিনেমার কথা চলছে মারিয়ার। একটিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। তবে এ বিষয়ে ঈদের পর গণমাধ্যমে জানাবেন বলে
জানান তিনি।
