বিনোদন রিপোর্ট
ৃ
ক্লোজআপ আয়োজিত জনপ্রিয় ভ্যালেন্টাইন ক্যাম্পেইন ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প ২০১৯’-এর বিজয়ী তিন গল্পকার হলেন রহিমা হোসেন বিউটি, সঞ্জয় ধর ও সামিউর রশিদ। সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী এই তিন গল্পকারের হাতে পুরস্কার তুলে দেয় ক্লোজআপ। সব ভালোবাসার গল্পের সমাপ্তি নেই, কিছু গল্প শেষ হয়েও হয় না শেষ। এই ভাবনা থেকেই এবার ‘ক্লোজআপ’ আয়োজিত কাছে আসার গল্প। প্রতিযোগিতার মূলভাব ঠিক হয়েছিল ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’। ১০ জানুয়ারি থেকে ভালোবাসার অসমাপ্ত গল্পের আহ্বানের মাধ্যমে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশ থেকে ২০ হাজারেরও বেশি গল্প জমা পড়ে ক্লোজআপ-এর ঠিকানায়। সেখান থেকে সেরা তিনটি গল্প নির্বাচন করেন সংশ্লিষ্ট বিচারকরা। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয় তিনটি নাটক। নাটকগুলো গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একসাথে ১২টি চ্যানেলে প্রচার হয়।
