পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪১
দেশের বিভিন্ন স্থানে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।—খবর ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের। ফকিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার বাগেরহাটের ফকিরহাটের নওয়াপাড়া এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া গ্রামের সাধেরবটতলার এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের গৃহবধূর (২৩) লাশ উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বারই গ্রাম থেকে গত সোমবার গৃহবধূ রুনা (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, এক বছর পূর্বে ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের বারই গ্রামের বিল্লাল মোবাইল ফোনে প্রেম করে গোপালগঞ্জের রুনাকে বিয়ে করে। বিল্লালের প্রথম স্ত্রী ২ সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই রুনাকে বিয়ে করায় ওই পরিবারে অহরহ বিবাদ চলে আসছিল। রুনা বিয়ের পর হতে স্বামী ও সতীনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে রবিবার রাতে স্বামীর বাড়িতে লিচু গাছে ফাঁস নিয়ে মারা যায়। খুলনায় স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার সোমবার পুলিশ নগরীর খানজাহান আলী থানার একটি বাঁশ বাগান থেকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. ফেরদৌস হোসেন শেখের (৫৮) লাশ উদ্ধার করেছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবীর জানান, রবিবার ফেরদৌস হোসেন তার কর্মস্থল ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যায় বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি পরিত্যক্ত মন্দির থেকে লাশটি উদ্ধার করা হয়। ফকিরহাটে মহিলার লাশ উদ্ধার বাগেরহাট ফকিরহাটে মত্স্য ঘের থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকায়। ভাসমান অবস্থায় অজ্ঞাত (২৫) বছরের মহিলার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মডেল থানা অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন ও এএসপি মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে। নবজাতকের মৃত্যু হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নার্সের দায়িত্বে অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর স্বজনেরা হাসপাতালের ডাক্তার ও নার্সকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধবপুর উপজেলার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ রুবি বেগমের নবজাতক মেয়ে সন্তান জন্মগ্রহণের পর থেকে শ্বাসকষ্টে ভুগছেল। তাকে কর্তব্যরত ডাক্তার অক্সিজের দেয়ার ব্যবস্থা করেন। কিন্তু রবিবার কর্তব্যরত নার্স জোসনা সমাদ্দার নবজাতকের অক্সিজেন মাক্স খুলে ফেলায় সে মারা যায়।