নোয়াখালীতে ৪ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪১
জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের এলাকাবাসী চার ছিনতাইকারীকে মঙ্গলবার ভোর রাতে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী জানায়- মালবাহী একটি ট্রাক এলাকার শিল্পকলা একাডেমির সামনের সড়ক দিয়ে যাবার সময় রায়হান, রিফাদ, আয়তুল ও সুনাম নামের ছিনতাইকারী গতিরোধ করে। তারা চালকের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ সময় চালকের চিত্কারে এলাকাবাসী ঘেরাও দিয়ে ছিনতাইকারীদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।