ভাঙছে ইমরান খানের সংসার

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৩৫

বলিউডের অভিনেতা ইমরান খানের সংসারে হঠৎ করেই বেজে উঠেছে ভাঙনের সুর। আট বছর প্রেম করে ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেছিলেন এই নায়ক। ২০১৪ সালে তাদের কোল জুরে আসে একটি কন্যা সন্তান। কিন্তু বেশ কিছু দিন ধরেই তিক্ততা দেখা দিয়েছে তাদের দাম্পত্যে। ইমরান ও অবন্তিও নাকি আলাদা থাকছেন। শোনা যাচ্ছে শিগগিরই বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে তাদের।

বলি পড়ায় জোর গুঞ্জন উঠেতে, দীর্ঘদিন তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়েছে। সংসারে কিছুতেই আর একে অপরের প্রতি সমঝোতার কারণ খোঁজে পাচ্ছেন না। তবে বিচ্ছেদের বিষয়ে ইমরান ও অবন্তিকা দুজনের কেউ-ই এখনো কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কাট্টি বাট্টি।

ইত্তেফাক/বিএএফ