মিরপুরে পুকুরে বিষ প্রয়োগ

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪৩
কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে রবিবার রাতে কে বা কারা যৌথ আবাদ করা পুকুরে শত্রুতামূলক বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে। গ্রামের লিয়াকত উল্লাহর ছেলে নাসির উদ্দিন ও জয়নাল মন্ডলের ছেলে লালমন মন্ডল লিজ নিয়ে প্রায় ৬ বিঘা আয়তনের পুকুরটিতে মাছ চাষ করতো। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা মত্স্য কর্মকর্তা রোকনুজ্জামান প্রাথমিকভাবে ধারণা করছেন পুকুরটিতে কে বা কারা শত্রুতা করে বিষনাশক ট্যাবলেট প্রয়োগ করে থাকতে পারে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদ্বয় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।