তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে সমাবেশ

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪৩
গণতান্ত্রিক বাম মোর্চা মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার মানিকগঞ্জ শহরের সাবিস প্রাঙ্গণে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মনজুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের (বাসদ) কনভেনশন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী এবং গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের সমন্বয়ক আবু বকর রিপন। -প্রেস বিজ্ঞপ্তি