স্মার্টফোনে টেলিকমের বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৪০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বিশ্বের নেতৃত্ব স্থানীয় প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান শাওমি গ্রাহকদেরকে এম আই স্টোরে শাওমির সব স্মার্টফোনের সঙ্গে টেলিকম সেবার বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জি এম জিয়াউদ্দিন চৌধুরী বসুন্ধরা সিটি শপিং মলের একটি এম আই স্টোরে বিশেষ এই সুবিধাগুলো উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অব ডিভাইস অ্যান্ড মনোব্র্যান্ড শাহরিয়ার আহমেদ রেমন, শাওমি বাংলাদেশ-এর সেলস প্ল্যানিং ম্যানেজার সামিউর রহমান সামি ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব অনুসারে, এম আই স্টোরে বাংলালিংক-এর প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিনিধিরা গ্রাহকদের সিম বিক্রয়, এয়ারটাইম রিচার্জ ও সিম বদলের মতো প্রয়োজনীয় টেলিকম সেবা প্রদান করবেন। এছাড়া যে কোনো শাওমি হ্যান্ডসেটের ক্রেতা পাবেন বাংলালিংক-এর সংযোগসহ ১২ মাসের জন্য ২৪ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা। প্রাথমিকভাবে ১৫১টি এম আই স্টোরে পাওয়া যাবে সুবিধাগুলো। পর্যায়ক্রমে দেশের সব এম আই স্টোরে সুবিধাগুলো চালু করা হবে।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘দেশের একটি অন্যতম গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা গ্রাহকদের মানসম্পন্ন সেবার মাধ্যমে সেরা ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা একই স্থানে টেলিকম সেবা গ্রহণ ও ডিভাইস কেনার সুযোগ পাবেন। শাওমির ডিভাইসের সঙ্গে বাংলালিংক-এর সংযোগসহ এক বছরব্যাপী ইন্টারনেট ব্যবহারের সুবিধা তাদের ডিজিটাল জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।’