চুনারুঘাটে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:১৩

চুনারুঘাট উপজেলা লাতুরগাঁও গ্রামে আব্দুল হালিম (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর  দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।