মহাকাশে আবারো স্যাটেলাইট পাঠালো ভারত

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৪২

 

মহাকাশে নজরদারি চালাতে আরও একটি স্যাটেলাইট উেক্ষপণ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উেক্ষপণ করা হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক এই স্যাটেলাইট মেঘাচ্ছন্ন অবস্থাসহ যে কোনো আবহাওয়ায় কাজ করবে।

ভারতীয় মহাকাশ সংস্থার প্রধান কে সিভান এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তার দাবি, ‘এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন। প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়ে।’ তিনি আরো জানান, রিস্যাট-২ স্যাটেলাইট মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে। সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এই স্যাটেলাইট। খবর আনন্দবাজার পত্রিকার