পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকে ২৪ বার হার মানিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের কামি রিতা শেরপা। এক সপ্তাহের ব্যবধানেই উঠেছেন দুইবার।
শেরপা বলেন, রেকর্ড করার জন্য পাহাড়ে ওঠেন না তিনি। পর্যটকদের গাইড হিসেবে সেখানে যান। এখনই অবসর নেওয়ার ইচ্ছা নেই। তিনি বলেন, আরো কয়েক বছর আমি উঠতে পারব। আমি সুস্থ আছি। ৬০ বছর পর্যন্ত এভাবেই চালিয়ে যাওয়ার ইচ্ছা আমার।
১৯৯৪ সালে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন শেরপা। ২৩ বার ওঠার পর যখন বেসক্যাম্পে পৌঁছান তখন কামিকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিনই তিনি বলেছিলেন, তিনি এ মৌসুমেই আবার এভারেস্টে পৌঁছাতে চান।
