ইউসিসি এবং ট্রানসেন্ডের যৌথ আয়োজনে গত ১৭ মার্চ রাজধানীর একটি হোটেলে অনুিষ্ঠত হলো ‘ট্রানসেন্ড মিট দ্যা প্রেস ২০১৪’। বাংলাদেশের বাজারে ইউসিসি পণ্যের পরিবেশক হিসেবে ইউসিসির এক দশক পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউসিসির ডিজিএম আনোয়ারুল কাইয়ুম চৌধুরী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউসিসির সিইও সারোয়ার মাহমুদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রানসেন্ডের অ্যাকাউন্ট ম্যানেজার নিক চু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিসির এজিএম শাহিন মোল্লা, থার্মালটেকের প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেকীন প্রমুখ। অনুষ্ঠানে ট্রানসেন্ড ব্যান্ড, ট্রানসেন্ডের বিভিন্ন পণ্য, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা প্রভৃতি বৈচিত্র্যময় আয়োজন ছিল। সংবাদ সম্মেলনে ‘ড্রাইভ প্রো ২০০’ কার ভিডিও রেকর্ডার দেশের বাজারে অবমুক্ত করে ইউসিসি। অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারের জন্য অবমুক্ত কার রেকর্ডারটির সাথে ১৬জিবি একটি ফ্ল্যাশ ড্রাইভ ফ্রি দেওয়া হবে। ওয়াই-ফাই সুবিধার এই ডিভাইসটির দাম পড়বে ১৩ হাজার টাকা। ডিভাইসটি দিয়ে ১৬০ ডিগ্রি কোণে চলতি অবস্থায় দিনে এবং রাতে ভিডিও করে তা সেলফোনের মাধ্যমে বিশেষ অ্যাপ ব্যবহার করে সম্প্রচার এবং সংরক্ষণ করা যাবে। গাড়ির নিরাপত্তায় এবং যানজটেও কার্যকরী হবে নতুন এই ডিভাইসটি। অনুষ্ঠানের বিশেষ অতিথি নিচ চু বাংলাদেশকে ট্রানসেন্ডের প্রধান সম্ভাবনায় প্রথম পাঁচটি দেশের মধ্যে একটি বলে অভিহিত করেন। ট্রানসেন্ড এবং ইউসিসির ১০ বছরের যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন ইউসিসির সিইও সারোয়ার মাহ্মুদ খান। পাশাপাশি তিনি ট্রানসেন্ড এবং ইউসিসির এই যাত্রার সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নিক চু তার প্রেজেন্টশনে ট্রানসেন্ডের সকল পণ্যের গ্রহণযোগ্যতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিক চু এবং সারোয়ার মাহমুদ খান আমন্ত্রিত সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
