অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২০:৫৬
এএমই’র পুরো অর্থ এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এ ধরনের লইসেন্সপ্রাপ্ত ব্যক্তি উড়োজাহাজের সব ধরনের মান নিশ্চিত করে। বিশেষ করে অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সর্ম্পকে পাইলটরা সব ধরনের তথ্য পত্র নিয়ে থাকে তার কাছ থেকে। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের নিরাপদ গন্তবে পৌঁছানোর অনেককিছুই নির্ভর করে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের উপর। এই ডিগ্রির আরও কিছু নাম আছে। যেমন—অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, উড়োজাহাজ প্রকৌশলী ইত্যাদি। উড়োজাহাজ চলার শুরু থেকেই প্রয়োজন হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের। সময়ের সাথে সাথে এই শিল্পের বিকাশ ঘটার কারণে এই প্রকৌশলীদের প্রয়োজনও বাড়ছে। আমাদের দেশে এই বিষয়টি অনেকের জন্য নতুন মনে হলেও এএমই লাইসেন্স অর্জন কোনো নতুন বিষয় নয়। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি বিষয় যার চাহিদা এবং কারিকুলাম বিশ্বব্যাপী একই। এয়ারলাইন্স শিল্পে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিয়ারের চাহিদা এতই বেশি যে পড়ালেখা শেষ করার আগেই এই বিষয়ের শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। আমাদের দেশে যখন সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে পড়ে, তখন এসব বিষয়ে পড়ালেখা করলে চাকরির সুযোগ অবারিতই থাকে। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর মধ্যে খুবই ভালো অবস্থানে রয়েছে গালফ এয়ার, বাহারাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স প্রভৃতি। এর বাইরে বিশ্বখ্যাত গেমকো, মুবাডালা প্রভৃতি এয়ারলাইন্সও কাজ করছে। এসব প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় জনবল সংগ্রহ করে থাকে ভারত, ফিলিপাইন, চীন প্রভৃতি দেশ থেকে। এক্ষেত্রে এই চাহিদা মিটিয়ে দক্ষ জনবল রপ্তানির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। বাংলাদেশে তাই এই খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আমাদের দেশের শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। যুক্তরাজ্যের বিটেক এডেক্সেলের অধীনে পড়ালেখা পরিচালনা করা এই কলেজের সেন্টার কোড-৯৩১৪২। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এই কলেজের লেখাপড়া এবং অন্যান্য বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাবে। এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে ক্যাটেক। এসএসসি/এইচএসসি, এ-লেভেল/ও-লেভেল সম্পন্নকারীরা এই কোর্সগুলো সম্পন্ন করতে পারবে। চার বছরে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্নাস ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে এখানে। এক্ষেত্রে প্রথম ১৮ মাসে অর্জন করতে হবে লেভেল-৩ বা ন্যাশনাল ডিপ্লোমা (এনডি)। এর পরে লেভেল-৫ বা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা (এইচএনডি) অর্জন করতে লাগবে আরও ১৮ মাস। সবশেষের এক বছরে সম্পন্ন করতে হয় টপ আপ বিবিএ বা বিএসসি। এর মধ্যে লেভেল-৩ সম্পন্ন করতে খরচ হবে ৩ লক্ষ টাকা। এর পরের লেভেল-৫ করতে খরচ হবে সাড়ে ৫ লক্ষ টাকা। আর সবশেষের এক বছরের টপআপ বিএসসি বা বিবিএ সম্পন্ন করতে যে খরচ হবে, সেটা কিংস্টন বিশ্ববিদ্যালয়ে প্রদান করতে হবে সেমিস্টার হিসেবে। এএমই ডিগ্রির সমতুল্য আর একটি ডিগ্রি এভিয়শন ম্যানেজমেন্টের কোর্স কারিকুলাম এবং চাহিদাও প্রায় একই রকম। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।