চাকরির খবর

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২০:৫৭
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির শিরোনাম :হূদরোগ বিষয়ে অভিজ্ঞ মেডিকেল রিটেইনার (খণ্ডকালীন) কর্মস্থল :ঢাকা। বেতনসীমা :আলোচনা সাপেক্ষে চাকরির উত্স :১৯ মার্চ ২০১৪, দৈনিক ইত্তেফাক। আবেদনের নিয়ম ও শর্ত :মেডিকেল রিটেইনারকে কর্পোরেশন এবং কর্পোরেশন পরিচালিত ৩টি সাবসিডিয়ারি কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রত্যেক কর্মদিবসে ৪ ঘণ্টা প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মেডিকেল রিটেইনারের চেম্বারে কোনো বাড়তি ফি ছাড়া পরামর্শ নিতে পারবেন। কর্মদিবসে উপ-মহাব্যবস্থাপক বরাবর আবেদন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রেরণ করতে হবে। আবেদন পত্রের উপর আবেদনের বিষয় উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ :২৯ মার্চ ২০১৪। ঠিকানা :ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন, ৮ ডিআইটি এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চাকরির শিরোনাম :সহকারী প্রকৌশলী (সিভিল) পদের সংখ্যা :২টি শিক্ষাগত যোগ্যতা :বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)। ড্রইং-ডিজাইন, এস্টিমেটিং, সুপারভিশনসহ নির্মাণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ আবেদনের যোগ্য হবে বিবেচিত। উত্স :New Age ২৬ ফেব্রুয়ারি ২০১৪ আবেদনের নিয়ম :প্রার্থীদেরকে খামের উপরে পদের নাম এবং দরখাস্তকারীর নিজ জেলার নামসহ পূর্ণ ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৩/৩/২০১৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প (২য় পর্যায়), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ৯২-৯৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবরে পৌঁছাবে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ১ম শ্রেনীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। স্ব-স্ব এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান হলেতার পিতা-মাতার অনুকূলে ইস্যুকৃত বৈধ মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত ফটোকপি। আবেদনের শেষ তারিখ :২৩ মার্চ ২০১৪। প্রতিষ্ঠানের ঠিকানা :দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, ৯২-৯৩ মহাখালী বা/এ, ঢাকা-১২১২। জেলা প্রশাসক কার্যালয় চাকরির শিরোনাম :সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা :৩ কর্মস্থল :মৌলভীবাজার শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলী :প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের নিয়ম :আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত কপি লাগবে। প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষা ফি বাবদ হিসাব কোড ১-০৭৪২-০০০০-২০৩১ খাতে ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদন পত্রের সঙ্গে নিজের নাম ঠিকানা লিখিত ৬টাকার ডাকটিকিট লাগানো একটি ফিরতি খাম সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উত্স :৫ মার্চ ২০১৪, দৈনিক ইত্তেফাক। আবেদনের শেষ তারিখ :৩১ মার্চ ২০১৪ প্রতিষ্ঠানের ঠিকানা :জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার।