সাঁথিয়ায় কৃষকের মুখে হাসি ফুটিয়েছে গম

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০১
পাবনার সাঁথিয়ায় চলতি মৌসুমে গমের বাম্পার উত্পাদন। ভালো উত্পাদনে কৃষকের মনে হাসি। কৃষি অফিসের দাবি নতুন জাতের বীজের কারণে বাম্পার ফলন। চলতি মৌসুমে পাবনার সাঁথিয়া উপজেলায় গমের বাম্পার উত্পাদন হয়েছে। চলতি বছরে উপজেলায় ৬ হাজার ১ শ’ ১৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শ’ হেক্টর বেশি। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, এ বছর উপজেলায় নতুন জাতের বারি-২৫ ও বারি-২৬ গমের পরীক্ষামূলক আবাদ শুরু করা হয়। শুরুতেই নতুন জাতের বীজের বাম্পার উত্পাদন পাওয়ায় কৃষকদের মুখে হাসি দেখা গেছে। বারি-২৫ ও বারি-২৬ জাতের গম অতি শীত এবং অতি গরম সহনশীল।