দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় সাত জনের মৃত্যু। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুক্তাগাছায় নদীতে
কৃষকের লাশ
মুক্তাগাছায় খেরুয়াজানি ইউনিয়নের মহেষবাড়ি মানিকপুর গ্রামের আয়মন নদীতে ভাসছে কৃষকের লাশ। গতকাল বুধবার লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।
বগুড়ায় মহিলাকে
জবাই করে হত্যা
বগুড়ায় এক মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জরিনা (৪৭) বগুড়া সরকারি আযিযুল হক কলেজের আইসিটি বিভাগের খন্ডকালীন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল। মঙ্গলবার রাতে কলেজ সংলগ্ন কামারগাড়ি এলাকায় তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
জরিনা বেগম স্বামী পল্টু মিয়াকে তালাক দিয়ে একা বসবাস করতো।
বানারীপাড়ায়
কিশোরের আত্মহত্যা
বানারীপাড়ায় রাসেল (১৮) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরত্তোমপুর গ্রামের মোঃ মজিবর খানের ছেলে রাসেল সোমবার ঘরের আড়ার সাথে গলায় দড়ি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
করিমগঞ্জে শিশুর মৃত্যু
বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে ছয় বছরের শিশু নোহা। সে করিমগঞ্জ উপজেলা সদরের চরপাড়া এলাকার বাসিন্দা নজরুল মিয়ার কন্যা। মঙ্গলবার করিমগঞ্জ শিশু নিকেতনের ১ম শ্রেণীর ছাত্রী নোহা স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে একা পুকুরে স্নান করতে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরছে না দেখে মা পুকুরপারে গিয়ে নোহাকে পানিতে ভাসতে দেখে।
দিনাজপুরে খাদ্যে বিষক্রিয়ায়
২ মহিলার মৃত্যু
দিনাজপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ মহিলা মারা গেছেন। অপর ১ মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
দিনাজপুর শহরের উত্তর কাঞ্চন কলোনীতে বাহাদুরবাজার থেকে কেনা ইসবগুলের ভূষির সরবত ও বাসী খাবার খেয়ে মঙ্গলবার বাড়ির মালিক আব্দুল জাবেদের স্ত্রী দিলারা জাহান (৬৫) এবং ২ ভাড়াটিয়া নসু মিয়ার স্ত্রী ময়না (৪০) ও শাহ জাহান আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০) গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মহেশপুরে যুবককে কুপিয়ে
গতকাল বুধবার মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি ও বারো মেসে মাঠে কে বা কারা মাসুম হোসেন (২২) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
