ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ ২৩ মার্চ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ পর্বের দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি হাটবাজার, পাড়া-মহল্লাসহ শহর-বন্দর ও গ্রাম-গঞ্জ পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের ছোটাছুটির সাথে চলছে পোস্টার লাগানোর প্রতিযোগিতা। প্রার্থীরা গ্রাম-গঞ্জ-হাটবাজারসহ বাড়ি গিয়ে ভোটারদের সাথে দেখা সাক্ষাত্সহ দোয়া ও আর্শীবাদ চাইছেন। ঠিক একইভাবে উপজেলার অলিতে গলিতে নিজ নিজ প্রার্থীর পোস্টার লাগাতে ব্যস্ত দিন কাটছেন প্রার্থীদের কর্মী ও সমর্থকেরা।
