আগামী ২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট উপজেলা নির্বাচন। উক্ত নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তিন দলেই রয়েছে একক প্রার্থী। আওয়ামী লীগ থেকে একক প্রার্থী ফারুক আহমেদ খান (আনারস), বিএনপির একক প্রার্থী আজিজুল আহসান (ঘোড়া) ও জাপা থেকে একক প্রার্থী জাহিদুল ইসলাম পাপ্পু (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (কাপপিরিচ) প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থীদের মাঝে মোঃ আকিকুল ইসলাম (টিয়া), কাজি ফরিদ আহমেদ পলাশ (উড়োজাহাজ), মোঃ নুরুল আলম (তালা), আর.কে.এম নাসিরউদ্দিন (মাইক), কছিমউদ্দিন জোয়ারদার (বই), এড. শাখাওয়াত হোসেন ফকির (চশমা), আনোয়ারুল হক মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা খাতুন ময়না (হাঁস), মোছাঃ সুমি আক্তার (ফুটবল) ও সুরাইয়া বেগম (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ লক্ষাধিক ভোটারকে নিয়ে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে এ নির্বাচনে।
