রাঙ্গামাটিতে ক্যাহ্লাচিং হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫২

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া বুইংবাইদং পাড়ার বাসিন্দা ও নাইক্যছড়া ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি ক্যাহ্লাচিং মারমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল বুধবার সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হ্লাথোয়াই অং মারমা গঞ্জ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার শত শত পাহাড়ি বাঙালি ও বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।