বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার কারণে গত মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উত্পাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪শ’ মেট্রিক টন ইউরিয়া উত্পাদন ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট, সেচ মৌসুমে বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য দেশের সবগুলো সার কারখানায় (যমুনা সার কারখানা বাদে) গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ নুরুল কবীর জানান, মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
