সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০৮
তালায় সিকান্দার মেলার উদ্বোধন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল বুধবার তালার কৃতি সন্তান, প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে তেঁতুলিয়া গ্রামে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও ১২ দিনব্যাপী মেলাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি সিকান্দার আবু জাফরের জীবনী তুলে ধরেন ও মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান প্রমুখ। ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মশালা ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে ব্র্যাক সামাজিক কর্মসূচি প্রকল্পের আওতায় গতকাল বুধবার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। ব্র্যাক কর্মসূচি ব্যবস্থাপক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন। কর্মশালায় ব্র্যাক সামাজিক কর্মসূচি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিতা রোজলীন কস্তা, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বেগম এল মাহফুজ রোজী, ডা. রফিকুল ইসলাম, এডভোকেট এমদাদুল হক মিল্লাত, ব্র্যাকের কার্নিজ ফাতেমা, ফারহানা মিলকি, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ বক্তব্য রাখেন। কালীগঞ্জে মাসব্যাপী মত্স্য প্রশিক্ষণ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে মাসব্যাপী মত্স্য প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার কালীগঞ্জ শ্রমিক কলেজ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া প্রমুখ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মতবিনিময় কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের সাথে গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। বাপার্ডের মহাপরিচালক শওকত আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আজিজর রহমান মোল্লা, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আসাদুজ্জামান, বাপার্ডের ডিডি মো:মাহামুদুন্নবী, এডি তোজাম্মেল হক, আব্দুল গনি মিনা বক্তব্য রাখেন। জয়পুরহাটে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় গতকাল বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে ২লাখ টাকার জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত জাল টাকার ব্যবসায়ী মোঃ আমান (৫০) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জয়দেবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামির নিকট হতে ২শ’টি ১ হাজার টাকার জাল নোটসহ সর্বমোট ২লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আদমদীঘিতে নারীসহ ৫ জনের জেল জরিমানা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে ইভটিজিং, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নারীসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে কুন্দুগ্রামের শহীদুলকে (৩২) ১৮ মাস, তার স্ত্রী সালমা আক্তারকে (২০) ১ বছর, বিহিগ্রামের মকবুলের স্ত্রী লিলিকে (৪২) ১ বছর জেল ও মাদকসেবনের দায়ে নয়নকে (২২) ২ হাজার টাকা জরিমানা করেন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। পঞ্চগড়ের আটোয়ারীতে পরিবেশ ওয়াটসান মেলা আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা \ “সুস্থ দেহে সতেজ মন, নিশ্চিত করে স্যানিটেশন”— এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীর আলোখোয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলা। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুত্ফা বেগম, ওসি (তদন্ত) মোঃ মোজাফ্ফর হোসেন, তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, এনজিও ফোরাম দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার রশিদুল ইসলাম ও আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার উপস্থিত ছিলেন। মেহেরপুরে ফসল উত্পাদন প্রশিক্ষণ মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নত জাতের আধুনিক উত্পাদন কলাকৌশলের উপর মেহেরপুরে কৃষকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম। প্রশিক্ষণে সদর উপজেলার ৬০ জন কৃষক অংশ নেয়। সঞ্চালন করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরকান্দায় পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড নগরকান্দা(ফরিদপুর)সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দায় মেসার্স শফিউদ্দীন ফিলিং স্টেশনে গত মঙ্গলবার ফিলিং স্টেশনের তেলের ট্যাংকি পরিষ্কার করার সময় হঠাত্ অগ্নিকাণ্ডে পাম্পের মালিক এম এম সিদ্দিকুর রহমান কালু, মালিকের ভাই মাসুদুর রহমান, শ্রমিক মিরাজ হোসেন ও ওমর মুন্সি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। ফুলবাড়ি সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ক্রীড়ানুষ্ঠান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. হাছিনা ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কাউন্সিলর ময়েজউদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএকে মোহাম্মদ আলী দুলাল প্রমুখ। নন্দীগ্রামে বিনামূল্যে চক্ষুশিবির নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে বিনামূল্যে একদিনের চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পৌরসভা চত্বরে বিনামূল্যে চক্ষুশিবির উদ্বোধন করেন পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত। ওই সময় উপস্থিত ছিলেন কমিশনার সাইদুল ইসলাম মিলন, আবু সাইদ মিলন ও নুরুন্নাহার মিষ্টি। ইসলামিয়া হাসপাতালের ডাঃ শাহরিয়া ইসলাম অত্র উপজেলার ৪২৫ জনের চক্ষ ুচিকিত্সা করেন । গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মেহেরপুর \ নিষিদ্ধ পলিথিন রাখা ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ বিক্রির অভিযোগে গাংনী উপজেলার বামুন্দী বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বামুন্দী বাজারের সিরাজ ট্রেডার্স ও শাহিদা ট্রেডার্সে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান ২টি থেকে নিষিদ্ধ পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ জব্দ করেছে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহম্মেদ চৌধুরী স্থানীয় পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। ইসলামপুরে বিএনপির কর্মী সম্মেলন ইসলামপুর(জামালপুর)সংবাদদাতা \ ইসলামপুরে গত মঙ্গলবার পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপি, উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি, ইসলামপুর সদর ইউপি, পলবান্ধা ইউপি ও পাথর্শী ইউনিয়নে সমন্বয়ে কর্মী সম্মেলন-১৪ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, জেলা সদস্য আব্দুল আওয়াল খান লোহানী প্রমুখ। কুমিল্লায় আনসার-ভিডিপির সমাবেশ কুমিল্লা প্রতিনিধি \ গত মঙ্গলবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আনসার-ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই বাবলুর সভাপতিত্বে উপজেলার মথুরাপুর আনসার-ভিডিপি সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আনসার-ভিডিপি কমান্ডেন্ট আশীষ কুমার ভট্টাচার্য। এতে বক্তব্য রাখেন কাজী মো. শওকত হোসেন, মো. মফিজুল ইসলাম প্রমুখ। গাইবান্ধায় পল্লী চিকিত্সকের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ গাইবান্ধা প্রতিনিধি \ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এসএমসির যৌথ উদ্যোগে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের উপর গাইবান্ধা অঞ্চলের পল্ল¬ী চিকিত্সকের নিয়ে তিনদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ গত মঙ্গলবার শুরু হয়েছে। অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন গাইবান্ধা জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফেরদৌস হোসেন মঞ্জু। এসময় আলোচনা করেন এসএমসি বগুড়া অঞ্চলের সেলস ম্যানেজার কাজী জাফরুল্যাহ। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন এআইটিএএম-এর প্রোগ্রাম ডাইরেক্টর ডা. খুরশীদ জাহান এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ওয়াহিদুজ্জামান। সিরাজদিখানে মানবাধিকার ও আইনবিষয়ক সভা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত মঙ্গলবার ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ব্র্যাক অফিসে উপজেলা কমিউনিটি লিডার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক এল,সি,এল ফ্যাসিলিটিটর এস এম মশিউর রহমানের সভাপতিত্বে ও এফও (লিগ্যাল এইড) রুহুল আমীন তালুকদারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডাঃ রনবীর ঘোষ, সিরাজদিখান জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সুব্রত দাস রনক, রশুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু দিলীপ দত্ত প্রমুখ। বিরামপুরে সেলাই মেশিন বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার রতনপুরে ইসলামিক মিশন পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণার্থীদের গত মঙ্গলবার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মিশনের মেডিক্যাল অফিসার ডাঃ শফিক উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ, খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সাংবাদিক ও সমাজ সেবক আব্দুল কুদ্দুস প্রমুখ। রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ “জাটকা মাছ র?ক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত মঙ্গলবার সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শেষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আনসারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এতে বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা রতন দত্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার এএইচএম খুরশিদ উল আলম, মত্স্য চাষী কাশেম মৃধা প্রমুখ। মহেশপুরে নারী দিবস পালিত মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত মঙ্গলবার মহেশপুরের ফতেপুর গাজীরননেছা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা বিউটি খাতুন, নাছিমা খাতুন প্রমুখ। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ গাইবান্ধা প্রতিনিধি \ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন আহসানুল হাবীব সাঈদ, মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান। তারা চাল-ডাল-তেল-কাপড়-ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্য বৃদ্ধিতে সরকারের তীব্র সমালোচনা করেন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বটিয়াঘাটায় মত্স্যজীবীদের নৌকা বাইচ বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে উপজেলার জলমা ফেরিঘাটে মত্স্যজীবীদের এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, জেলা মত্স্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, উপজেলা মত্স্য কর্মকর্তা মশিউর রহমান, দাকোপের মত্স্য কর্মকর্তা রিপন ঘোষ প্রমুখ। গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেহেরপুর প্রতিনিধি \ নিষিদ্ধ পলিথিন রাখা ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ বিক্রির অভিযোগে গাংনী উপজেলার বামুন্দী বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বামুন্দী বাজারের সিরাজ ট্রেডার্স ও শাহিদা ট্রেডার্সে এ অভিযান চালান করে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান ২ টি থেকে নিষিদ্ধ পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ জব্দ করেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহম্মেদ চৌধুরী স্থানীয় পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। ডোমারে বেগুন চাষ শীর্ষক মাঠ দিবস ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় এফপিবিপি প্রকল্পের আওতায় ডলোচুন প্রয়োগের মাধ্যমে বেগুন চাষ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেগুন চাষ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরডিআরএসের সিনিয়র সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ সময় এফবিবিপি ক্রোপ ম্যানেজার মোঃ মামুনার-রশীদ, প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ হুমাউন রশিদ চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রাজশাহীতে কষ্টি পাথরসহ গ্রেফতার ৩ রাজশাহী অফিস \ র্যাব-৫, রাজশাহীর অপারেশন দল গত মঙ্গলবার বিকালে নগরীর শাহ্ মখদুম থানার বড়বনগ্রাম ভাড়ালিপাড়ায় অভিযান চালিয়ে ১৫১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তির ৩টি অংশসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হলো মতিউর রহমান (২৩), দেলোয়ার (২৮) ও আতিকুল (২৭)। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ১ কোটি ৫১ লক্ষ ৫০ হাজার টাকা বলে র্যাব জানিয়েছে। দিনাজপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল মঙ্গলবার দিনাজপুর শহরে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ক্যাব, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), অনন্যা সংস্থা এবং বিএসডিএ-এর উদ্যোগে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক জনসচেতনতামূলক পথসভা, ভ্যান র্যালি, লিফলেট পোস্টার বিতরণ, পথসভার মাধ্যমে প্রচারণা চালানো হয়। বিরামপুরে স্যানিটেশন রিং-স্লাব বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার জনসাধারণকে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে ৯ লাখ টাকা ব্যয়ে ৯৭২ সেট রিং-স্লাব বিতরণ শুরু হয়েছে। গত মঙ্গলবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এ সময় জনসাধারণকে কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ। সাতক্ষীরায় আইন-শৃখংলা বিষয়ক সভা সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গত মঙ্গলবার সকালে আইন-শৃখংলা বিষয়ক এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুত্ফুল্লাহ, সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহজান সিরাজ , পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ প্রমুখ। ডিমলায় নলকূপ ও চাল রাখার ট্যাংক বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত মঙ্গলবার পল্লীশ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে হতদরিদ্রদের মাঝে পাইপসহ ১০টি নলকূপ ও চাল রাখার ট্যাংক বিতরণ করা হয়। আন্তর্জার্িতক সাহায্য সংস্থা অক্সফাম-এর অর্থায়নে পল্লীশ্রী রি-কল প্রকল্পটি তিস্তার চরাঞ্চলের দরিদ্র ও হতদরিদ্রকে স্বাবলম্বী করতে কাজ করছে। এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন। এ সময় পল্লীশ্রী রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, প্রোগ্রাম ফ্যাসিলিটের শরিফুল ইসলামসহ সকল মাঠকর্মী উপস্থিত ছিলেন।