ক্রিকেট বিশ্বের সবচাইতে অর্থকরী টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৪-এর প্রথম ধাপের ২০টি খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ১৬-৩০ এপ্রিল অনুষ্ঠেয় এ পর্বের খেলাগুলো হবে শারজাহ, আবুুধাবী এবং দুবাইয়ে।
আবুুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ১৬ এপ্রিল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন এবং ২০১২ আসরের চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স। প্রায় ১৪ বছর পর ভারতের শীর্ষ ক্রিকেটাররা আবার শারজাহ এবং দুবাইতে ফিরছেন। ভারতের সাধারণ নির্বাচনের সঙ্গে আইপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ার কারণে আয়োজকরা মধ্যপ্রাচ্যের জৌলুশপূর্ণ দেশ আমিরাতকে বেছে নেয়। টুর্নামেন্টের দ্বিতীয় ধাপের খেলাগুলো ভারতেই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তা না হলে বিকল্প হিসেবে বাংলাদেশে আয়োজন করা হবে। -বাসস
