১৮ জনের জেল
বরিশাল অফিস
বরিশালে অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি গলদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার সকালে রুপাতলী আবদুর রব সেরনিয়াবাত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবীন শীষ। দুই ট্রাকে ৭৩টি ড্রামে ৪০ লাখের বেশি গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। গলদা চিংড়ি পরিবহন ও পাচার কাজে জড়িত থাকার অপরাধে ১৮ জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদ্ল প্রদান করা হয়।
জব্দকৃত পোনা বরিশাল ডিসিঘাট কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন মত্স্য কর্মকর্তা ইলিশ, বিমল চন্দ্র দাস।
পুকুরে ময়লা ফেলায় বরিশালে ইজিকে জরিমানা
বরিশাল নগরীর বিবির পুকুরে ময়লা ফেলায় মঙ্গলবার রাতে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজিকে ৫হাজার টাকা জরিমানা করেছে বিসিসির ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিবির পুকুর সংলগ্ন সদর রোডে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজির শো-রুম থেকে সারাদিন বিক্রির পর দোকানে জমে থাকা পলিথিন ও ময়লা বিবির পুকুরে ফেলে কর্তৃপক্ষ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে রাত ১২টায়ই পৌঁছায় বিসিসির ভ্রাম্যমাণ আদালত।
